চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চার নম্বরে নামার জন্য মানসিকভাবে প্রস্তুত ছিলেন না নাঈম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪৮ অপরাহ্ন ১৮, জুলাই ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

শ্রীলঙ্কার সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে একাদশে সুযোগ পেয়েছিলেন নাঈম শেখ। সাধারণত ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে ওপেনিংয়ে ব্যাট করলেও লঙ্কানদের বিপক্ষে নেমেছেন চার নম্বরে। নাঈম এবার জানালেন চার নম্বরে নামার জন্য মানসিকভাবে প্রস্তুত ছিলেন না তিনি।

পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে সিরিজের প্রথম ম্যাচ। তার আগে শুক্রবার বাংলাদেশ দলের অনুশীলন না থাকলেও ঐচ্ছিক অনুশীলন সেরেছেন নাইম শেখ। পরে সংবাদমাধ্যমে কথা বলে জানালেন লঙ্কা সফরে হুট করে চার নাম্বারে খেলার কারণটা।

মূলত জাকের আলি অনিকের চোটের কারণে একাদশে সুযোগ পান নাইম। তবে এই ওপেনার আগে থেকে না জানায় মানসিক প্রস্তুতি নিতে পারেননি। বলেছেন, ‘সত্যি বলতে, আপনারা সবাই জানেন জাকের ইনজুরিতে ছিল দেখেই কিন্তু আমার চারে খেলতে হয়েছে। আমার পাঁচে খেলার কথা ছিল। তো ম্যানেজমেন্টের সাথে আলোচনা করে চারে খেলেছি। কিন্তু জাকের ইনজুরিতে থাকার কারণেই কিন্তু আমি খেলেছি। সাধারণত আমার খেলার কথাই ছিল না। তো মানসিকভাবে যদি আমি আগে থেকে জানতাম যে এমন সুযোগ আসবে।’

ভবিষ্যতে মিডোল অর্ডারে ব্যাটিংয়ের জন্য তৈরি থাকার আশ্বাস দিয়ে নাইম আরও বলেন, ‘সত্যি বলতে, এইভাবে মানসিকভাবে প্রস্তুত ছিলাম না। ওপেনিংয়ে খেলার জন্য সবসময় প্রস্তুত থাকি। এখনও যে ব্যক্তিগত অনুশীলন করলাম, ওপেনিংয়ে কীভাবে খেলব বা সুযোগ আসলে কীভাবে কাজে লাগাব, সেটার জন্যই প্রস্তুতি নিচ্ছি। সত্যি বলতে, ওইটার জন্য মানসিকভাবে প্রস্তুত ছিলাম না। তো পরেরবার যদি এভাবে সুযোগ আসে, অবশ্যই মাথায় থাকবে।’

ওপেনিংয়ে খেলাতে স্বাচ্ছন্দ্য নাঈম। ওপেনার হিসেবে মাঝের ওভারগুলোতে ব্যাট করতে হয় তাকে। তবে মিডল অর্ডারে খেলে যেসব সংগ্রাম পোহাতে হয় ব্যাটারদের। লঙ্কা সিরিজ থেকে সেটাই অনুধাবন করেছেন তিনি।

বলেছেন, ‘সবসময় যতদিন খেলেছি এখন পর্যন্ত, ওপেনার হিসেবেই ব্যাটিং করেছি। তো ওই মানসিকতা নিয়েই করলাম। কিন্তু মনের মধ্যে এটাও থাকে যে যদি মাঝখানে… এমন না যে আমি সেট হলে মাঝখানে খেলি না। কিন্তু হঠাৎ করে মাঝখানে নামলে কীভাবে খেলতে হয়, মিডল অর্ডারের খেলোয়াড়রা যে জিনিসটা নিয়ে সংগ্রাম করে, ওই জিনিসগুলো কিন্তু সাধারণত আমার জানা থাকে না। অনেক সময় বাইরে থেকে সহজ মনে হয়। খেলে নতুন একটা অভিজ্ঞতা হলো। টোটালি ওই জায়গাটা ভিন্ন একটা জায়গা। তো সার্বিকভাবে সবকিছু মিলিয়ে সব জায়গায় অনুশীলন করি। কিন্তু এখন ব্যক্তিগত যে অনুশীলনটা ছিল, নিজের প্রস্তুতির জন্যই ছিল।’

Jui  Banner Campaign
ট্যাগ: নাঈমপাকিস্তান-বাংলাদেশ সিরিজবাংলাদেশবিসিবিমিরপুরলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: বাংলাদেশ নৌবাহিনীর কুতুবদিয়া কন্টিনজেন্ট পরিদর্শন ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময়।

নির্বাচনে উপকূলীয় এলাকায় ৫ হাজার নৌ সদস্য মোতায়েন

ফেব্রুয়ারি ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

জরিপে ভোটার পছন্দে বড় পরিবর্তন: আওয়ামী লীগ সমর্থকদের একাংশ বিএনপি মুখী

ফেব্রুয়ারি ৪, ২০২৬

নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতারক চক্র থেকে সাবধান থাকার আহ্বান ইসির

ফেব্রুয়ারি ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বাড়তে পারে শীত, আগামী সপ্তাহে বাড়বে তাপমাত্রা

ফেব্রুয়ারি ৪, ২০২৬
ছবি সংগৃহীত

মাদুরো ও তার স্ত্রীর মুক্তির দাবিতে ভেনেজুয়েলায় রাস্তায় হাজারো মানুষ

ফেব্রুয়ারি ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT