চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আর্জেন্টিনার হারে বিশ্ব বদলে যায়নি’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪৬ অপরাহ্ন ২৪, নভেম্বর ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

কাতার বিশ্বকাপের শিরোপা জিতবে কারা, এমন প্রশ্নে সবার আগে উচ্চারিত হতো আর্জেন্টিনার নাম। গ্রুপপর্বের কয়েকটি ম্যাচ যেতেই বদলে গেছে ভবিষ্যদ্বাণী। সৌদি আরবের কাছে ধরাশায়ী হওয়ার পর লিওনেল মেসির হাতে শিরোপা দেখছেন না অনেকেই। অনেকের মতে গ্রুপপর্ব পেরোতে পারলেও শেষ ষোলোতেই আটকে যাবে লিওনেল স্কালোনির দল।

গ্রুপপর্বে সৌদির কাছে হারের পর আর্জেন্টিনাকে নিয়ে এমন নেতিবাচক আলোচনা ভালো লাগছে না টেনিস কিংবদন্তি রাফায়েল নাদালের। বুয়েন্স আয়ার্সে নরওয়েজিয়ান ক্যাসপার রুডের বিপক্ষে কোর্টে নামার আগে রাফা বলেছেন, এক হারে পৃথিবী বদলে যায়নি। আর্জেন্টিনার সামনে এখনও বড় সুযোগ।

‘বিশ্ব বদলে যায়নি। তারা একটি মাত্র ম্যাচ হেরেছে, আরও দুটি বাকি। আর্জেন্টিনার অন্তত আত্মবিশ্বাস এবং সম্মান প্রাপ্য। তারা আমেরিকার চ্যাম্পিয়ন হয়ে এসেছে, ইতিহাসের সর্বোচ্চ (দ্বিতীয়) জয়ের ধারায় থেকেছেন। কেন তারা আত্মবিশ্বাস হারাবে?’

আর্জেন্টিনার অধিনায়ক লিওলেন মেসিও দর্শকদের দলের প্রতি বিশ্বাস রাখতে বলেছেন। সেই সুর নাদালেরও। অন্যতম ফেভারিট হিসেবে আসা আলসিলেবেস্তেদের সম্ভাবনা এখনও শেষ হয়ে যায়নি বলছেন ২২বারের গ্র্যান্ড স্লামজয়ী, ‘এখনও মনে করি আর্জেন্টিনার অনেকদূর যাওয়ার সম্ভাবনা আছে।’

গ্রুপে সহজ প্রতিপক্ষ হিসেবে ভাবা সৌদি আরব থামিয়ে দিয়েছে আর্জেন্টিনার টানা ৩৬ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড। ২-১ গোলে হেরে বড় অঘটনের শিকার হওয়া মেসিদের সামনে এবার কঠিন চ্যালেঞ্জ। মেক্সিকো ও পোল্যান্ডের মতো শক্তিশালী দলের বিপক্ষে পরের ম্যাচগুলো খেলবেন মেসিরা। শেষ ষোলোতে যেতে জিততেই হবে যেগুলোতে।

Jui  Banner Campaign
ট্যাগ: কাতার বিশ্বকাপ-2022টেনিসনাদালফিফা বিশ্বকাপ আর্জেন্টিনাফিফা বিশ্বকাপ সৌদি আরবমেসিসেমিলিড ফিফা বিশ্বকাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

স্ক্রিনটাইম বাড়াতে অ্যাপ ডিজাইন করে না মেটা: আদালতে মার্ক জুকারবার্গ

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
ফাইল ছবি

নতুন মন্ত্রীদের দ্বিতীয় কার্যদিবসে কর্মচঞ্চল সচিবালয়

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

নোয়াখালীর হাতিয়ায় গম চাষে ঝুঁকছেন চাষিরা

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

রমজানের প্রথম সেহরি

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT