চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রহস্যজনকভাবে সমুদ্র উপকূলে ২ হাজার মৃত পেঙ্গুইন!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৮ অপরাহ্ণ ২২, জুলাই ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

গত ১০ দিনে পূর্ব উরুগুয়ের উপকূলে প্রায় ২,০০০ পেঙ্গুইন মৃত অবস্থায় ভেসে এসেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পেঙ্গুইনগুলো এভিয়ান ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়ে মারা গেছে।

এনডিটিভি জানিয়েছে, মৃত পেঙ্গুইনগুলো ম্যাগেলানিক নামক একটি বিশেষ প্রজাতির পেঙ্গুইন। এই পেঙ্গুইনগুলোর বেশিরভাগই শিশু অবস্থায় আটলান্টিক মহাসাগরে মারা গেছে। পরে স্রোতে ভেসে তাদের মৃতদেহগুলো উরুগুয়ের সমুদ্র উপকূলে এসে পড়ে।

উরুগুয়ের পরিবেশ মন্ত্রণালয়ের প্রাণী বিভাগের প্রধান কারমেন লেইজাগোয়েন জানান, পেঙ্গুইনগুলোর সমুদ্রের পানিতেই মৃত্যু হয়েছে। এদের মধ্যে নব্বই শতাংশেরই শরীরে চর্বি ছিল না এমনকি পাকস্থলীতেও খাবার ছিল না। মৃত পেঙ্গুইনগুলো থেকে সব নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। তবে এদের মধ্যে এখনও ধারণাকৃত এভিয়ান ইনফ্লুয়েঞ্জা রোগের কোনো লক্ষণ পাওয়া যায়নি।

তিনি বলেন, ম্যাগেলানিক পেঙ্গুইন সাধারণত দক্ষিণ আর্জেন্টিনায় বাসা বাঁধে। শীতকালে তারা খাদ্য এবং উষ্ণ পানির সন্ধানে উত্তরে যেতে যেতে ব্রাজিলের এস্পিরিটো সান্টো রাজ্যের উপকূলে পৌঁছে যায়। তাই পেঙ্গুইনের মারা যাওয়াটা স্বাভাবিক, তবে এত বেশি পরিমাণে নয়। অজানা কোনোও কারণে গত বছর ব্রাজিলে পেঙ্গুইনের একই ধরনের মৃত্যু দেখা গিয়েছিল।

পরিবেশবিদরা ম্যাগেলানিক পেঙ্গুইনের মৃত্যুর কারণ হিসেবে অতিরিক্ত মাছ ধরা এবং অবৈধ মাছ ধরাকে দায়ি করেছেন। খাবারের অভাবেই তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন তারা। এছাড়াও আটলান্টিকে জুলাইয়ের মাঝামাঝি আঘাত হানা ঘূর্ণিঝড়ও তাদের মৃত্যুর কারণ হতে পারে।

পেঙ্গুইন ছাড়াও সম্প্রতি উরুগুয়ের রাজধানী মন্টেভিডিওর পূর্বে অবস্থিত মালডোনাডোর সৈকতে মৃত পেট্রেল, অ্যালবাট্রস, সিগাল, সামুদ্রিক কচ্ছপ এবং সি লায়ন ভেসে এসেছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আর্জেন্টিনাউরুগুয়েপেঙ্গুইনব্রাজিল
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ পর্যন্ত হেরেই গেলেন নায়ক সোহম

মে ৫, ২০২৬

ছেলে বিজয়ের ঐতিহাসিক সাফল্য, যা বলছেন বাবা-মা

মে ৫, ২০২৬

‘বাকি ৩৫ লাখ টাকা কি মরার পর চল্লিশার সময় দেবেন’

মে ৪, ২০২৬

ম্যানসিটিতে ছুটির দিনেও কাজ করতে আসেন গার্দিওলা

মে ৪, ২০২৬

হারলেন নায়িকা সায়ন্তিকা, বড় জয় রুদ্রনীলের!

মে ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT