চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মা-মেয়ের রহস্যজনক মৃত্যু: আটক ১

এস কে রাসেলএস কে রাসেল
৭:৫৪ অপরাহ্ণ ১৪, নভেম্বর ২০২৩
কিশোরগঞ্জ, জনপদ
A A

ফারজানা নামে মোহনার এক সহপাঠী সকাল সাড়ে ৮টার দিকে মোহনাকে সঙ্গে নিয়ে স্কুলে যেতে তাদের বাড়িতে যায়। ঘরের দরোজা খোলা দেখে সে ঘরে ঢুকে মোহনা ও তার মা-বোনকে আলাদা খাটে শুয়ে থাকতে দেখে। প্রথমে ডাকাডাকি করে পরে ফারজানাকে ঘুম থেকে জাগাতে হাত ধরে টানাটানি করলেও এর আগে কোনো এক সময় শ্বাসরোধে হত্যাকাণ্ডের শিকার হওয়ায় সাড়া মিলেনি। তখন সহপাঠী ফারজানা মোহনার মা-বোনকেও ডাকাডাকি করে সাড়া না পেয়ে ভয় পেয়ে যায়। সে ঘর থেকে বের হয়ে প্রতিবেশীদের জানালে প্রতিবেশীরা ঘটনাস্থলে গিয়ে এমন পরিস্থিতি দেখে তারা পুলিশে খবর দেয়।

এমন ঘটনা ঘটে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার শাহেদল ইউনিয়নের বাসুরচর গ্রাম।

                                                                                      নিহতদের আগের ছবি

নিহতরা হলেন, বাসুরচর গ্রামের সৌদি প্রবাসী মঞ্জিল মিয়ার স্ত্রী তাসলিমা আক্তার (৩৫) এবং তাঁর দুই মেয়ে পঞ্চম শ্রেণির ছাত্রী মোহনা আক্তার (১১) ও প্রথম শ্রেণির ছাত্রী বন্যা আক্তার (৭)। নিজ ঘ‌রের দুটি খাটে তা‌দের মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একই এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে ছোটন মিয়াকে আটক করেছে পুলিশ।

জানা গেছে, ২০১৭ সালের দিকে মঞ্জিল মিয়া সংসারের অনটন ঘুচাতে কাজের সন্ধানে সৌদি আরবে পাড়ি জমিয়েছেন। তাদের পরিবারের সঙ্গে কারও কোনো বিরোধের দৃশ্যমান কোনো ঘটনা নেই। এমন নিষ্ঠুর -নৃশংস ঘটনায় এলাকাবাসী হতবাক ও স্তম্ভিত।

কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, নিহতের স্বামী মঞ্জিল মিয়া সৌদি প্রবাসী বলে জানতে পেরেছি। সিআইডি, পিবিআই ও গোয়েন্দা পুলিশ এ বিষয়ে কাজ করছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহের কাজ চলছে।

                                                              নিহত বড় মেয়ে মোহনা আক্তার ও ছোট মেয়ে বন্যা আক্তার
Reneta

এসপি আরও বলেন, ২০১৭ সাল থেকে মঞ্জিল মিয়া সৌদি আরবে। আমরা প্রতিবেশীদের মাধ্যমে জানতে পেরেছি, এর মধ্যে তিনি দেশে আসেননি। নিহতের স্ত্রী তাসলিমা একাই বাড়িতে বাচ্চাদের নিয়ে বসবাস করতেন। তাই সবদিক বিবেচনা করে কীভাবে এ ঘটনা ঘটেছে তা জানার চেষ্টা করা হবে।

ঘরের ভেতরে আসবাবপত্র এলোমেলো বা জবরদস্তি করার কোনো আলামত পাওয়া যায়নি জানিয়ে তিনি বলেন, ‌দরজা ভেতর থেকে বন্ধ ছিল না, খোলা ছিল। নিহতের বড় মেয়ে মোহনার বান্ধবী তাকে খুঁজতে এসে দরজা ধাক্কা দিলে ঘটনাটি সামনে আসে। তবে তাদের মৃত্যুর বিষয়টি আমাদের কাছে স্বাভাবিক মনে হয়নি। আবার এটি হত্যাকাণ্ড না সুইসাইড এটি বলার মতো আলামত এখনো পাওয়া যায়নি।

এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের হাসপাতাল মর্গে পাঠানো হয়নি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৩ মা-মেয়েআটক ১কিশোরগঞ্জমৃত্যু
শেয়ারTweetPin

সর্বশেষ

যৌন নিপীড়নের অভিযোগে বিশ্বকাপ থেকে বাদ পড়া রেফারি রব ডাইপেরিঙ্কের মৃত্যু

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

মানবিক সংকটে ক্ষতিগ্রস্ত ৪ লাখ শিশুর জন্য ব্র্যাক-লেগো ফাউন্ডেশনের ‘স্প্ল্যাশ’ উদ্যোগ

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

৭ জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, নিহত ৫৪

জুলাই ১৩, ২০২৬

এডলফের নাচ নিয়ে হাস্যরস, সমালোচনায় সরব নেটদুনিয়া

জুলাই ১৩, ২০২৬

ইংল্যান্ড ম্যাচের আগে আর্জেন্টিনার যে ‘বিশেষ অনুরোধ’ মঞ্জুর করল ফিফা

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT