চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৭ গোলের রোমাঞ্চে ম্যানসিটিকে বিদায় করে কোয়ার্টারে আল-হিলাল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৬ পূর্বাহ্ণ ০১, জুলাই ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
আল-হিলাল ফুটবল দল গোল উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাতের ম্যাচে ব্রাজিলীয় ক্লাবের কাছে হেরে ফিফা ক্লাব বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ইন্টার মিলান। সকালের ম্যাচে আরও এক চমক এলো সৌদি আরবের ক্লাব আল-হিলাল হয়ে। দুর্দান্ত লড়াইয়ের পর ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যানচেস্টার সিটিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছে সৌদি ক্লাবটি।

অরল্যান্ডোতে বাংলাদেশ সময় মঙ্গলবার সকালে পেপ গার্দিওলার দলকে ৪-৩ গোলে হারিয়েছে সৌদি ক্লাবটি। শুক্রবার রাত ১টায় কোয়ার্টারে ব্রাজিলীয় ক্লাব ফ্লুমিনেন্সের মুখোমুখি হবে তারা।

টুর্নামেন্টের ঠিক আগে দায়িত্ব পাওয়া সিমন ইনজাঘির কোচিংয়ে প্রথম ম্যাচে রিয়াল মাদ্রিদকে ঠেকিয়ে দিয়েছিল আল-হিলাল। শেষ ষোলোর লড়াইয়েও তারা চমক উপহার দিল।

ম্যাচের শুরুটা অবশ্য সিটির পক্ষেই ছিল। নবম মিনিটে বের্নার্দো সিলভার গোলে এগিয়ে যায় তারা। লিড নেয়ার পাশাপাশি ম্যাচের নিয়ন্ত্রণও নিজেদের কাছে রাখে সিটি। বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল তারা। প্রথমার্ধে ব্যবধান আরও বাড়াতে পারত। আল-হিলাল গোলরক্ষক ইয়াসিন বুনো বাধা হয়ে দাঁড়ানোয় একাধিকবার গোলবঞ্চিত হতে হয় সিটিকে। ১-০তে এগিয়ে থেকে বিরতিতে যায় সিটি।

বিরতির পর সিটিকে প্রথম ধাক্কা দেয় আল-হিলাল। ৪৬ মিনিটে মার্কোস লিওনার্দোর গোলে সমতায় ফেরে আল-হিলাল। ছয় মিনিট পর সিটিকে স্তব্ধ করে ব্যবধান ২-১ করেন ম্যালকম। যদিও এই লিড তিন মিনিটের বেশি ধরে রাখতে পারেনি তারা। আর্লিং হালান্ডের গোলে সমতা ফেরায় সিটি। এরপর আক্রমণ প্রতি-আক্রমণে কেউই গোলের দেখা না পেলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

৯৪ মিনিটি কালিদু কোলিবালির গোলে ৩-২তে লিড নেয় আল-হিলাল। ১০৪ মিনিটে সিটি আবার ম্যাচে ফেরে ফিল ফোডেনের গোলে। ম্যাচের ১১২ মিনিটে লিওনার্দো নিজের দ্বিতীয় ও আল-হিলালের হয়ে চতুর্থ গোলটি করে ফের এগিয়ে দেন হিলালকে। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি গার্দিওলার দল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আল হিলালইপিএলগার্দিওলাম্যানসিটিলিড স্পোর্টসসৌদি আরবহালান্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ ওভারে ব্যাটে হৃদয়ের ঝড়, জয় পেয়েছে সাকিবদের জাফনা

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র থেকে আসবে ৭১ হাজার কোটি টাকার এলএনজি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কক্সবাজারকে সিটি করপোরেশন করা হচ্ছে

জুলাই ২৮, ২০২৬

আবারও ইতালির কোচ হতে চলেছেন মানচিনি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হাতির ধাক্কায় ইজিবাইক উল্টে শিশুর মৃত্যু

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT