চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজনীতির কারণে ফিল্ম ক্যারিয়ার ব্যাহত হচ্ছে কঙ্গনার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১১ অপরাহ্ণ ১৩, আগস্ট ২০২৪
বিনোদন
A A

অভিনেত্রী তথা রাজনীতিবিদ কঙ্গনা রানাউত বর্তমানে হিমাচল প্রদেশের মান্ডির নব-নির্বাচিত সাংসদ। একদিকে রাজনীতি, অন্যদিকে ফিল্ম ক্যারিয়ার দুই জগতকে একসঙ্গে সামলানো তার পক্ষে সত্যিই একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই দ্বৈত ভূমিকার ভারসাম্য রক্ষার লড়াই নিয়ে নানা কথা প্রকাশ করেছেন কঙ্গনা।

তিনি বলেন, ‘একজন সাংসদ হওয়ায় তাকে অনেকটা দায়িত্ব নিতে হয়। তারপর আমি যে লোকসভার সাংসদ সেখানে বন্যা হয়েছে, তাই আমি সব জায়গায় আছি। আমাকে হিমাচল যেতে হবে এবং দেখতে হবে যে সবটা সঠিক ভাবে হচ্ছে কিনা। আমার ছবির কাজ এতে কিছুটা ব্যাহত হচ্ছে। আমার অনেক প্রজেক্ট আটকে আছে। আমরা শ্যুটিংও শুরু করতে পারছি না।’

কঙ্গনার মতে, সংসদীয় অধিবেশনগুলিতে তার উপস্থিতি খুবই প্রয়োজনীয়। তাই এক্ষেত্রে নির্ধারিত সময়ের মধ্যে ছবির কাজ করা কঠিন হয়ে উঠছে।

এই সাক্ষাৎকারেই কঙ্গনা তার নতুন ছবি ‘ইমার্জেন্সি’ নিয়েও কথা বলেছেন। এই ছবিতে তাকে ইন্দিরা গান্ধীর ভূমিকায় দেখা যাবে। এর জন্য ভারতীয় জাতীয় কংগ্রেস তার সমালোচনাও করেছেন। সাক্ষাৎকারে সেই সমালোচনার জবাবও দিয়েছিলেন তিনি।

জানিয়েছেন, ১৯৭৫ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত ভারতের অত্যন্ত বিতর্কিত ২১ মাসের সময়কালকে এই ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে। তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। সেই সময় ভারত জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল। তিনি জরুরী অবস্থাকে ঐতিহাসিক ঘটনার পুনরাবৃত্তি হিসেবে বর্ণনা করেছেন।

তিনি এই ছবিকে শক্তির প্রতীক এবং এর করুণ পরিণতি হিসেবে দেখেন বলেন বর্ণনা করেছেন। তিনি বলেছেন, ‘তার জীবন ছিল শেক্সপিয়রীয় ট্র্যাজেডি।’- কইমই

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কঙ্গনা রানাউত
শেয়ারTweetPin

সর্বশেষ

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল

জুলাই ২৮, ২০২৬
CID logo

অনলাইন জুয়া ও ক্রিপ্টোকারেন্সির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নিচ্ছে চক্র, তদন্তে সিআইডি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২৯ দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার পোষ্য কুকুর

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ফ্রান্সের বক্তব্যের সময় মার্কিন প্রতিনিধিদলের ওয়াকআউট

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

অবৈধ বসতি সম্প্রসারণে ইসরায়েলের পরিকল্পনার নিন্দা জাতিসংঘের

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT