চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইপিএলে মাঝপথে দল পেলেন মোস্তাফিজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৭ অপরাহ্ণ ১৪, মে ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
আইপিএলে মোস্তাফিজের দলের জন্য প্রস্তুত হওয়ার মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারত-পাকিস্তান সংঘাতের জেরে মাঝ পথেই স্থগিত হয় এবারের আইপিএল। এক সপ্তাহ বন্ধ থাকার পর শনিবার থেকে আবারও শুরু হতে চলেছে এবারের আসর। নতুন করে শুরু হওয়ার আগেই টুর্নামেন্টে দল পেয়েছেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলবেন আসরের বাকি অংশে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বুধবার মোস্তাফিজের ছবি দিয়ে ফ্র্যাঞ্চাইজি দল দিল্লি জানিয়েছে, ‘দিল্লি ক্যাপিটালস মোস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে, কারণ জেক ফ্রেজার-ম্যাকগার্ক ব্যক্তিগত কারণে আইপিএলের বাকি অংশ থেকে সরে দাঁড়িয়েছেন।’

তবে ভারতের গণমাধ্যমগুলোতে খবর, নিরাপত্তাজনিত কারণে অন্য বিদেশি ক্রিকেটারদের সঙ্গে ভারত ছাড়েন দিল্লি ক্যাপিটালসের জেক-ফ্রেজার ম্যাকগার্কও। দিল্লির এই ব্যাটার আইপিএলের বাকি অংশের জন্য আর ফিরছেন না। তার বদলি হিসেবে বুধবার মোস্তাফিজকে দলে টেনেছে দিল্লি। এর আগেও ফ্র্যাঞ্চাইজিটির হয়ে খেলেছেন তিনি।

Banglabid

আইপিএলের ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, ৬ কোটি রুপিতে মোস্তাফিজকে দলে নিয়েছে দিল্লি।  নিলামে তার ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। এবার অবশ্য মেগা নিলামে অবিক্রিত ছিলেন এই বাঁহাতি পেসার।

এর আগে ৮ মে ধর্মশালায় পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচ চলাকালীন সময়ে সাময়িকভাবে বন্ধ হয় আইপিএলের চলমান আসর।

২০২২ ও ২০২৩ আসরেও দিল্লির হয়ে খেলেছেন এই বাঁহাতি পেসার। দলটির হয়ে এবার তার সামনে সুযোগ তৃতীয় আসরে খেলার। যদি বিসিবি থেকে তাকে অনাপত্তিপত্র দেয়া হয়। অবশ্য নতূন সূচির আইপিএল বাংলাদেশের আসন্ন আন্তর্জাতিক সূচির সাথে সাংঘর্ষিক। আগামী ১৭ মে শুরু হয়ে আইপিএলের পর্দা নামবে ০৩ জুন। সেই সময়সীমার মধ্যে সব ঠিকঠাক থাকলে বাংলাদেশ থাকবে পাকিস্তান সফরে।

Reneta

ইতোমধ্যে বুধবার সকালে আরব আমিরাত সফরের জন্য দুই দলে ভাগ হয়ে বাংলাদেশ ছাড়ছেন ক্রিকেটাররা। সকাল দশটার ফ্লাইটে ১০ জন ক্রিকেটার আরব আমিরাতে গেছেন, স্কোয়াডের বাকিরা ও কোচিং স্টাফের সদস্যরা যাবেন সন্ধ্যা ৭টার ফ্লাইটে। এই সফরের পরই পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান যাওয়ার কথা বাংলাদেশের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএলদিল্লি ক্যাপিটালসবাংলাদেশভারতমোস্তাফিজলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

এক বছরে ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ দশমিক ২৪ শতাংশ

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ সন্ধ্যায়

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সমকামিতা নিয়ে বাংলাদেশের আইনে যা জানা গেল

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

মেট্রোরেলের নিরাপত্তা ঝুঁকি এড়াতে কেনা হচ্ছে আরও ২২ বিয়ারিং প্যাড

আগস্ট ১৩, ২০২৬

আজ জানা যাবে কে হচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT