চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদেশি লিগে মোস্তাফিজদের আলো ছড়ানো পারফরম্যান্স, যা বললেন নাজমুল আবেদিন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪৪ অপরাহ্ন ২২, ডিসেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

আইপিএলে নিয়মিতই খেলছেন মোস্তাফিজুর রহমান। আসন্ন আসরে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে টাইগার পেসারকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। বর্তমানে বাঁহাতি পেসার খেলছেন সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টুয়েন্টিতে। রোববার দুবাই ক্যাপিটালসের হয়ে জিতেছেন ম্যাচসেরার পুরস্কারও। একই রাতে এমআই এমিরেটসকে জিতিয়ে ম্যাচসেরার হয়েছেন সাকিব আল হাসানও। বিদেশি লিগে দুর্দান্ত পারফরম্যান্সই প্রমাণ করে বাংলাদেশের ক্রিকেটাররা আন্তর্জাতিক মানের, মনে করেন বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম।

সোমবার বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (বিএসজেএ) আয়োজনে রংপুর রাইডার্স-বিএসজেএ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে উপস্থিত হয়ে এমন জানান নাজমুল আবেদিন। জানান, বাংলাদেশের ক্রিকেটারদের পারফরম্যান্সে খুশি হলেও দেশের ভেতর ওই মানের ক্রিকেট আয়োজন করতে না পারার আক্ষেপ রয়েছে তার।

বলেছেন, ‘ভালো লাগার ব্যাপার তো আছেই, দুঃখজনক হলেও আমাদের খেলোয়াড়দের জন্য দেশের ভেতর যে মানের ক্রিকেট আয়োজন করা প্রয়োজন, সেই মানের ক্রিকেট আমরা কিন্ত আয়োজন করতে পারি না। এজন্যই কিন্তু কিছুটা নির্ভরশীলতা বাইরে বড় বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোর উপরে এবং সেখানে যখন ওরা ভালো করে তখন আমরা বুঝতে পারি আমাদেরও খেলোয়াড় আছে তারা সত্যিকার অর্থেই আন্তর্জাতিক মানের।’

‘মোস্তাফিজ যদি ভালো করে তখন কিন্ত আমরা বুঝতে পারি মোস্তাফিজের সাথে বোলার যারা আছে বাংলাদেশ জাতীয় দলে খেলে, তারা কিন্তু মোস্তাফিজের থেকে খুব বেশি পিছিয়ে নেই। আমি যদি তানজিম সাকিবের কথা বলি… মোস্তাফিজকে যদি আমি ১০-এর মধ্যে ১০ দিই, তাহলে তানজিম সাকিবকে সাড়ে আট বা নয়-এর কম দিতে পারব না কিন্তু।’

‘তখন আমি তুলনা করতে পারি শুধু মোস্তাফিজই না প্রকৃত অর্থে হাতে কিন্তু আরও ৪-৫ জন বোলার আছে যারা প্রায় সমমানের। হয়ত ওরা সুযোগ পায়নি ফ্র্যাঞ্চাইজিতে এজন্য হয়ত সবাই তাদের ওইভাবে মূল্যায়ন করবে না। ভবিষ্যতে ওরা হয়ত ফ্র্যাঞ্চাইজি লিগ খেলবে কিন্তু আমরা জানি আমাদের এটা আছে। এটা একটা ইতিবাচক দিক।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আইএলনাজমুল আবেদিনফাহিমমোস্তাফিজলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

বেইলি রোডে আগুন: ভেতরে গ্রাহক, বাইরে তালা!

এপ্রিল ৩, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। বৃহস্পতিবার রাতে সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষেছবি: প্রধানমন্ত্রীর দপ্তরের ফেসবুক পেজ

অফিসের সময় কমল, দোকানপাট বন্ধ সন্ধ্যা ৬টায়

এপ্রিল ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

জ্বালানি পরিস্থিতিসহ নানা বিষয়ে মন্ত্রীদের নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

এপ্রিল ৩, ২০২৬

পদক্ষেপ স্কুল অ্যান্ড কলেজে ভিন্নধর্মী মিনা মেলার আয়োজন

এপ্রিল ৩, ২০২৬

৮ মে বসছে বাইফার পঞ্চম আসর

এপ্রিল ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT