চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সামসুন্নাহারের ভক্ত ভুটানের অনেক খেলোয়াড়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০২ পূর্বাহ্ন ০৮, ফেব্রুয়ারি ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামের স্মৃতিটা এখনো অনেকের কাছেই টাটকা। নেপালের বিপক্ষে ম্যাচের প্রথম গোলটি করে বাংলাদেশকে লিড এনে দিয়েছিলেন সামসুন্নাহার জুনিয়র। মেয়েদের জাতীয় দল সেই ফাইনালে জিতে সাফের শিরোপা নিয়ে দেশে ফিরেছিল।

জাতীয় দল তো বটেই, বয়সভিত্তিক দলেও দারুণ পারফরম্যান্স দেখিয়ে চলেছেন সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে লাল-সবুজের দলের অধিনায়ক। আসরে নেপালকে ৩-১ গোলে হারানোর ম্যাচে পেয়েছিলেন গোল। ফাউলের শিকার হয়ে চোটে পড়েন, ফিরে ভারতের বিপক্ষে খেললেও চেনাছন্দে ছিলেন না। ভুটানের সাথে সেই চেনা সামসুন্নাহারকেই পাওয়া গেল। হ্যাটট্রিক করলেন, জয়ে সামনে থেকেই ভূমিকা রাখলেন।

দুরন্ত পারফরম্যান্সের কল্যাণে প্রতিপক্ষ খেলোয়াড়দের আগ্রহের কেন্দ্রেও থাকছেন সামসুন্নাহার। ম্যাচ শেষে ভুটানের খেলোয়াড়দের তাকে ঘিরে জটলা, সামসুন্নাহারকে মাঝে রেখে সবাই ছবি তুললেন, কেউ কেউ দেখালেন বিজয়ী চিহ্ন।

বাংলাদেশের কোচ গোলাম রব্বানি ছোটন ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এ নিয়ে বললেন, ‘সামসুন্নাহারের ভক্ত ভুটানের অনেক খেলোয়াড়। আজ হ্যাটট্রিকও করেছে সে। তাই ভুটানের খেলোয়াড়রা তার সঙ্গে ছবি তুলল।’

সামসুন্নাহারের সঙ্গে গ্রুপ ছবি তোলেন ভুটানের মেয়েরা। সামসুন্নাহারও পরে সব সতীর্থকে ডেকে নিয়ে যান এবং ভুটানের সঙ্গে একটি গ্রুপ ছবি তোলেন। বাংলাদেশ দলের সঙ্গে ছবি তোলার সময় ভুটানের মেয়েদের মধ্যে দেখা গেছে উচ্ছ্বাস।

অধিনায়কের তারকাখ্যাতি নিয়ে ছোটন বললেন, ‘সামসুন্নাহার চোট পাওয়ার পর আমরা এটা নিয়ে অনেক কথা বলেছি। তখনও বলেছি, ওকে আমার দরকার। সে দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। ওর থাকাটা দলে অনেকটা উদ্দীপনা তৈরি করে, ওর অভাবও আমরা অনুভব করি। অবশ্যই বলার অপেক্ষা রাখে না সামসুন্নাহার আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’

Reneta

ফরোয়ার্ড ও অধিনায়ক শামসুন্নাহারকে দশের মধ্যে কত দেবেন? ছোটন বললেন, ‘৯।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বাংলাদেশভুটানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হবিগঞ্জে তেলবাহী ট্রেনের ৫ বগি লাইনচ্যুত

এপ্রিল ২, ২০২৬

মেসি যদি বিশ্বকাপে খেলে তা হবে ‘বিশেষ’ কিছু: স্কালোনি

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ও সশরীর ক্লাস: আজ মন্ত্রিসভার বৈঠকে হতে পারে সিদ্ধান্ত

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

অর্ধ শতক পর চাঁদে যাচ্ছে নাসা’র আর্টেমিস–২ ক্রু

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

এপ্রিল ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT