চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনেমা-সিরিজে দ্বিতীয় এলিজাবেথের জীবন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫৯ পূর্বাহ্ন ০৯, সেপ্টেম্বর ২০২২
বিনোদন
A A

ইতিহাসের দ্বিতীয় দীর্ঘ মেয়াদী সম্রাজ্ঞী বলা হচ্ছে রানি দ্বিতীয় এলিজাবেথকে। বৃহস্পতিবার ৯৬ বছর বয়সে তার জীবনাবসান হয়। এরমধ্যে ৭০ বছর তিনি রাজত্বই করেছেন।

১৯২৬ সালের ২১ এপ্রিল লন্ডনের মেফেয়ারে এলিজাবেথ আলেকজান্দ্রা মেরি উইন্ডসরের জন্মগ্রহণ করেন। ১৯৫২ সালে ব্রিটেনের সিংহাসনে আরোহণ করেন তিনি। খুব কম লোকই ভাবতে পেরেছিলেন যে তিনি রানি হবেন। কিন্তু ১৯৩৬ সালের ডিসেম্বরে তার চাচা এডওয়ার্ড অষ্টম দুইবার তালাকপ্রাপ্ত আমেরিকান ওয়ালিস সিম্পসনকে বিয়ে করার জন্য সিংহাসন ত্যাগ করেন।

এলিজাবেথের বাবা রাজা ষষ্ঠ জর্জ ১০ বছর বয়সে সিংহাসনে বসেন। তিন বছরের মধ্যে ব্রিটেন নাৎসি জার্মানির সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়। এলিজাবেথ এবং তার ছোট বোন, প্রিন্সেস মার্গারেট যুদ্ধকালীন বেশিরভাগ সময় উইন্ডসর ক্যাসেলে কাটিয়েছিলেন যখন তাদের বাবা-মা তাদের কানাডায় সরিয়ে নেয়ার পরামর্শ প্রত্যাখ্যান করেছিলেন।

১৯৪৭ সালের ২০ নভেম্বর ওয়েস্টমিনস্টার অ্যাবেতে প্রিন্স ফিলিপকে বিয়ে করেন এবং ফিলিপ এডিনবার্গের ডিউক উপাধি লাভ করেন।

রানির ঘটনাবহুল জীবনের নানা অধ্যায় গল্পের আকারে বার বার উঠে এসেছে রূপালি পর্দায়। শুধু সিনেমায় নয়, টিভি সিরিজ থেকে শুরু করে হাল সময়ের ওয়েব সিরিজেও তার জীবন উঠে এসেছে দারুণ ভাবে। দেখে নেয়া যাক রানির জীবন নিয়ে সেই সব ছবি এবং সিরিজের কথা:

দ্য ক্যুইন
পর্দায় একাধিক বার ব্রিটেনের রানির চরিত্রে অভিনয় করেছেন হেলেন মিরন। তবে ২০০৬ সালে রানি দ্বিতীয় এলিজাবেথের জীবনীচিত্রে তার ভূমিকায় অভিনয় করে অস্কার জিতে নিয়েছিলেন হেলেন।

দ্য কিংস স্পিচ
রাজা ষষ্ঠ জর্জের জীবনকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে অস্কারজয়ী এই ছবির গল্প। রানি দ্বিতীয় এলিজাবেথের শৈশব কেমন ছিল, এই ছবি দেখে তা জানতে পারবেন।

দ্য ম্যাজেস্টিক লাইফ অফ এলিজাবেথ টু
রানির শৈশব থেকে তার রাজত্বকাল— এই তথ্যচিত্রে তার জীবনের সব অধ্যায় সম্পর্কেই আগ্রহীদের কৌতুহল মিটবে। তার সঙ্গেই আছে বিশেষজ্ঞদের সাক্ষাৎকার।

প্রিন্স ফিলিপ: অ্যান এক্সট্রা অর্ডিনারি লাইফ
প্রিন্স ফিলিপের জীবনকে কেন্দ্র করে তৈরি ছবিটি। সেখানে রানি সম্পর্কেও নানা তথ্য মিলেছে।

এলিজাবেথ অ্যান্ড মার্গারেট: লাভ অ্যান্ড লয়্য়ালটি
রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে তার বোন মার্গারেটের সম্পর্ক কেমন ছিল জানতে চান? তবে দেখে নিতে পারেন এই তথ্যচিত্র।

আউয়ার কুইন অ্যাট ওয়ার
রানিকে নিয়ে এটি একটি ডকুফিল্ম। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রানি ছিলেন তরুণী। সেই সময়ে তিনি কীভাবে যুক্ত ছিলেন, তার ভূমিকা কী ছিলো- এটি নিয়েই এই ডকুফিল্ম।

Reneta

দ্য রয়্যাল হাউস অব উইন্ডসর
রাজপরিবারের ১০০ বছরের ইতিহাস ছ’টি এপিসোডে ভাগ করে দেখানো হয়েছে। পৃথিবীর মানুষের কাছে এটি ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছে।

দ্য ক্রাউন
সাম্প্রতিক কালে নেটফ্লিক্সের এই সিরিজ নিয়ে কম চর্চা হয়নি। রানি দ্বিতীয় এলিজাবেথের জীবন সুকৌশলে তুলে ধরা হয়েছে এই সিরিজে। বলা হয়, এই সময়ের সবচেয়ে বেশি দেখা সিরিজগুলোর একটি ‘দ্য ক্রাউন’।

Jui  Banner Campaign
ট্যাগ: ওয়েব সিরিজদ্য কুইনরানিরানী দ্বিতীয় এলিজাবেথলিড বিনোদনসিনেমাসিরিজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কারওয়ান বাজারে কাঠের দোকানে আগুন, কাজ করছে ৫ ইউনিট

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

নিশাঙ্কার সেঞ্চুরি, অস্ট্রেলিয়াকে ‘প্রায় বিদায়’ করে সুপার এইটে শ্রীলঙ্কা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

কোথায় সফল কোথায় ব্যর্থ, বিচারের ভার আপনাদের: প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

পাকিস্তানিদের সাথে ‘বাকবিতণ্ডায়’ নিষেধ ছিল সূর্যকুমারের

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইশতেহারে ঘোষিত দুর্নীতিবিরোধী অবস্থান বাস্তবায়নের আহ্বান

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT