চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুসলিম মায়ের সন্তানেরা হিন্দু, ৪৭ বছর আগের ঘটনায় চলচ্চিত্র

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৯ পূর্বাহ্ণ ০৩, এপ্রিল ২০২৩
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
একটি মা ও তার শিশু সন্তান ছবি, বাংলা ভাষায়. Channel i News - চ্যানেল আই নিউজ

দক্ষিণ ভারতের কেরালা রাজ্যের একজন মুসলিম মহিলা তিনজন হিন্দু সন্তানকে লালন পালন করেছেন। এমন চমকপ্রদ সত্য ঘটনায় বিবিসি হিন্দি বিভাগ নির্মাণ করেছে চলচ্চিত্র।

বিবিসি জানিয়েছে, দক্ষিণ কেরালার এই মুসলিম মায়ের নাম থেন্নাদান সুবাইদা। গল্পের শুরু ১৯৭৬ সালে, আজ থেকে প্রায় ৪৭ বছর আগে। সুবাইদার বাড়িতে কাজ করতেন চাক্কি নামের একজন হিন্দু নারী, তিনি ছিলেন দুই মেয়ে এবং এক ছেলের জননী। চতুর্থ সন্তান জন্ম দিতে গিয়ে মারা যান তিনি। চাক্কির মৃত্যুর পর সুবাইদা তার ছেলে শ্রীধরন এবং তার দুই বড় বোন রমণী এবং লীলাকে নিজের কাছে নিয়ে আসেন এবং নিজ সন্তানের মতই লালন পালন করেন।

একটি মা ও তার শিশু সন্তান ছবি, বাংলা ভাষায়. Channel i News - চ্যানেল আই নিউজ
থেন্নাদান সুবাইদা

সুবাইদার জাফরখান এবং শানাওয়াস নামের দুই জন পুত্র সন্তান ছিল, চার বছর পর তিনি জোশিনা নামের কন্যা সন্তানের জন্ম দেন। প্রতিটি শিশুই সমান আদরে একসাথে বেড়ে ওঠে। এর মধ্যে জাফর খান এবং শ্রীধরন সমবয়সী দুই ভাই। তারা বলেন, সুবাইদা আইনত বাচ্চাদের দত্তক নেননি, কারণ তার চারপাশের আইন তখন এতটা কঠোর ছিল না। চাক্কির সন্তানদের যত্ন নেওয়ার মত তাদের কোন আত্মীয়স্বজন ছিল না। তাদের বাবা সুবাইদাকে অনুমতি দেন এই বলে যে, তিনি সন্তানদের যত্ন নিতে অক্ষম।

২০১৯ সালে মৃত্যুবরণ করেন সুবাইদা। তার মৃত্যুর পর ওমানে কর্মরত থাকা শ্রীধরন সুবাইদাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আবেগঘন পোস্ট লেখেন এবং শেয়ার করেন। তিনি বলেন, সুবাইদা বা তার স্বামী আবদুল আজিজ হাজী কেউই তাদের দত্তক নেওয়া সন্তানদের ইসলাম গ্রহণ করতে বলেননি। পোস্টটি খুব দ্রুত ছড়িয়ে পড়ে এবং সবার হৃদয়ে নাড়া দেয়।

(বাম থেকে) লীলা, শানাওয়াস, শ্রীধরন এবং জাফরখান

৫১ বছর বয়সী লীলা জানান, তিনি যখনই চাইতেন তার মা তাকে মন্দিরে নিয়ে যেতেন। তখন পরিবহন সুবিধা ততটা উন্নত ছিল না, তাই তারা সাধারণত উৎসবের সময় কোন একটি দলের সাথে একসাথে যেতেন।

শ্রীধরন বলেন, “আমার মা সর্বদা বলতেন তুমি হিন্দু, ইসলাম বা খ্রিস্টান ধর্ম পালন কর, তাতে কিছু যায় আসে না। প্রতিটি ধর্মই আমাদের একই জিনিস শেখায়, সবাইকে ভালবাসতে এবং সম্মান করতে।”

পরিবারটির এমন সুন্দর একটি গল্প নিয়ে চলচিত্র নির্মাণের জন্য বিবিসি হিন্দির পক্ষ থেকে নির্মাতা ইমরান কোরেশী তাদের সাথে যোগাযোগ করেন এবং এই গল্পের উপর ভিত্তি করে চলচিত্র নির্মাণ করেন। এবছর ৯ জানুয়ারি কেরালার একটি প্রেক্ষাগৃহে ছবিটির একটি বিশেষ প্রদর্শনী ছিল। চলচিত্রটি এখন বাণিজ্যিক মুক্তির জন্য তহবিল সংগ্রহের চেষ্টা করছে। বিভিন্ন শহরে বসবাসকারী সুবাইদার সন্তানেরা জানান, চলচিত্রটি তাদের মায়ের প্রতি শ্রদ্ধা আর ভালবাসার মত।

 

ট্যাগ: কেরালাদক্ষিণ ভারতভারত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

খেজুরের যত গুণ

পরবর্তী

ডিজিটাল আইন বাতিল ও মানবাধিকার লঙ্ঘন বিষয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বিবৃতি

পরবর্তী
বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের লোগো, বাংলায় লেখা. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিজিটাল আইন বাতিল ও মানবাধিকার লঙ্ঘন বিষয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বিবৃতি

চাঁদপুরে মাশরুম চাষ করছে একজন কৃষক. Channel i News - চ্যানেল আই নিউজ

মাশরুম চাষ করে সফল চাঁদপুরের আনোয়ার

সর্বশেষ

চির উন্নত তব শির

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT