চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৯১ রান করে ফিরে গেলেন মুশফিক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৮ অপরাহ্ন ২৪, আগস্ট ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

টেস্টে দারুণ প্রত্যাবর্তন করেছেন মুশফিকুর রহিম। ৯ মাস পর টেস্ট খেলতে নামা টাইগার ব্যাটার পাকিস্তান সফর রাঙিয়েছে। রাওয়ালপিন্ডিতে সিরিজের টেস্টের চতুর্থ দিনে ক্যারিয়ারে চতুর্থ ডাবল সেঞ্চুরির পথে ছুটছিলেন তারকা ক্রিকেটার। তবে মাইলফলক থেকে ৯ রান দূরে থাকতেই ফিরে গেছেন মোহাম্মদ আলির শিকার হয়ে।

তৃতীয় দিনে ব্যাটে নেমেছিলেন মুশফিক। ফিফটি করেই দিন শেষ করেন। চতুর্থ দিন সকাল থেকে নির্ভার ব্যাট করেছেন। লাঞ্চ বিরতির আগেই ২০৮ বলে ১২টি চারে শতরান পূর্ণ করেন। চা বিরতির আগে দেড়শতাধিক রান পেরিয়ে যান। চা বিরতি থেকে ফিরে ইনিংসটা ডাবল সেঞ্চুরিতে পরিণত করতে পারলেন না।

১৫৭তম ওভারের পঞ্চম বলে মোহাম্মদ আলির ডেলিভারিতে স্কয়ার কাট করতে চেয়েছিলেন মুশফিক। বল অতিরিক্ত বাউন্স থাকায় আউট সাইড এজের শিকার হন। ধরা পড়েন উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ানের হাতে। ৩৪১ বলে ১৯১ রান করেন মি. ডিফেন্ডেবল। ২২টি চার ও একটি ছক্কা ছিল তার দুর্দান্ত ইনিংসে।

চতুর্থ দিন সকালে লিটন দাসের উইকেট হারানোর পর মেহেদী হাসান মিরাজকে নিয়ে বাংলাদেশকে লিড এনে দেন মুশফিক। দুজনে মিলে ১৯৪ রানের জুটি গড়েন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫৯ ওভারে ৭ উইকেটে ৫৩০ রান তুলেছে বাংলাদেশ। ক্রিজে আছেন ১৫৭ বলে ৬৬ রান করা মিরাজ। তাকে সঙ্গ দিচ্ছেন হাসান মাহমুদ।

Jui  Banner Campaign
ট্যাগ: পাকিস্তান-বাংলাদেশ টেস্টবাংলাদেশমিরাজমুমিনুলমুশফিকলিটনলিড স্পোর্টসসাদমান
শেয়ারTweetPin

সর্বশেষ

সংবিধান সংস্কার পরিষদের শপথ প্রস্তুতি চূড়ান্ত, রয়েছে সংশয়ও

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

চোখেমুখে স্বস্তির হাসি

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

শক্তিশালী পাসপোর্টের শীর্ষে সিঙ্গাপুর, কতো নম্বরে বাংলাদেশ

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

শীতকালীন অলিম্পিকে তিন দিনেই শেষ ফ্রি কনডম!

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ই-ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ালো এনবিআর

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT