চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বছরের শুরুতেই বাজিমাৎ, কোটিপতি ফারহান!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩৫ অপরাহ্ন ১৯, জানুয়ারি ২০২৫
বিনোদন
A A

শারীরিক অসুস্থতা কাটিয়ে উঠে দারুণ সময় পার করছেন ছোটপর্দার তারকা অভিনেতা মুশফিক আর ফারহান। তিনি জানালেন, মোহাম্মদ তৌফিকুল ইসলামের পরিচালনায় তার অভিনীত ‘সুইট ফ্যামিলি’ নাটকটি বছরের প্রথমদিন মুক্তির পর দারুণ সাড়া ফেলেছে।

সুলতান এন্টারটেইনমেন্টের ব্যানারে ‘সুইট ফ্যামিলি’ নাটকটি মুক্তির দুই সপ্তাহে এক কোটি ভিউয়ের রেকর্ড গড়েছে! বলা যায়, নতুন বছরের প্রথম নাটকে বাজিমাৎ করে কোটিপতি হলেন ফারহান! সঙ্গে রয়েছেন স্পর্শিয়া।

মুশফিক আর ফারহান মনে করেন, গত ৫ আগস্টের পর থেকে নাটক ইন্ডাস্ট্রি কাজের সংখ্যা কিছুটা কমে গিয়েছিল। তিনি বলেন, দর্শক দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় কিছুটা চিন্তিত ছিলেন। সেই পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে, ইন্ডাস্ট্রিতে আবারও কাজের গতি ফিরে এসেছে। দর্শকেরা আবারও নাটক দেখছেন। তাদের ভালোলাগা-খারাপ লাগা শেয়ার করেছেন। সবমিলিয়ে এমন সময়ে তাও নতুন বছরে শুরুতেই ‘সুইট ফ্যামিলি’ নাকটটি অল্প সময়ে ১ কোটি ভিউ অতিক্রম করেছেন।

মুশফিক ফারহান বলেন, দর্শকদের এই রেসপন্সের মাধ্যমে সামনে ভালোবাসা দিবসের কাজগুলো করার ক্ষেত্রে অনুপ্রেরণা পাচ্ছি। ক্যারিয়ারের শুরু থেকে সবসময়ই কৃতজ্ঞতা প্রকাশ করে আসছি আমার নাটকের ভক্তদের। কারণ আমি তাদের কারণেই আজকের ফারহান হতে পেরেছি। তাদের ভালো লাগার কথা মাথায় রেখেই কিন্তু প্রতিটি নাটকের গল্প নির্বাচন করি। এই নাটকটিও তেমন একটি কাজ আমার। আমি বেঁচে বেঁচে কাজ করার চেষ্টা করি কিন্তু যাই করি ঠিকঠাক করতে চাই, যেন আমার কাজটি দেখার সঙ্গে সঙ্গেই দর্শকের মধ্যে ভালো লাগায় রূপান্তর হয়।

মুশফিক আর ফারহান গল্পের প্রয়োজনে নিজেকে প্রতিনিয়ত ভাঙা-গড়ার মধ্যে রাখছেন। প্রতিটি নাটকে নিজেকে ভিন্ন রূপে উপস্থাপন করছেন। আর অনবদ্য অভিনয়ে কেড়ে নিচ্ছেন দর্শকের মন। কখনো সুইপার, কখনো বাকপ্রতিবন্ধী প্রেমিক আবার কখনো লেগুনা চালক, কখনো পিচাশ, কখনো ভালো হাজবেন্ড হয়ে পর্দা মাতাচ্ছেন এই তারকা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অভিনয়ইউটিউবনাটকভিউমুশফিক ফারহানরেকর্ডলিড বিনোদনসিনেমাসুইট ফ্যামিলি
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্সেনালের অপেক্ষা বাড়িয়ে শিরোপা জিতল ম্যানসিটি

মার্চ ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

আয়াতুল্লাহ খামেনির পূর্বপুরুষদের সাথে ভারতের সম্পর্ক কী!

মার্চ ২৩, ২০২৬

শীর্ষ আরও মজবুত করল বার্সেলোনা

মার্চ ২২, ২০২৬

তিন দিনেই ৩০০ কোটির গণ্ডি পার!

মার্চ ২২, ২০২৬

পিএসএল ছেড়ে আইপিএল, কঠোর ব্যবস্থার পথে পিসিবি

মার্চ ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT