চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুশফিকের আউটের ব্যাখ্যায় যা জানাল আইসিসি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩২ অপরাহ্ণ ০৬, ডিসেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশি ক্রিকেটার ব্যাটিং করছেন, উইকেটের পাশে ফিল্ডিং করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম সেশনে চার উইকেট হারানোর পর বাংলাদেশের ইনিংসের হাল ধরেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। ৪১তম ওভারে এসে ঘটিয়ে বসেন এক অদ্ভুত কাণ্ড, বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ‘হ্যান্ডেলড দ্য বল’ আউট হন তিনি। পরে সেই আউটের ব্যাখ্যা দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)।

মুশফিকের আউটের ব্যাখ্যায় আইসিসি বলেছে, ২০১৭ সাল থেকে ‘হ্যান্ডেলড দ্য বল’কে মাঠে ইচ্ছাকৃত বাধা দেয়ার পরিধির মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে।

ক্রিকেটীয় আইনে ৩৭.১.১ ধারায় বলা আছে, অবস্ট্রাক্টিং দ্য ফিল্ডে ব্যাটার আউট হবেন, শুধুমাত্র ৩৭.২ ধারা ব্যতীত। যেখানে বলা হয়েছে খেলা চলমান থাকলে ব্যাটাররা যদি ইচ্ছাকৃতভাবে বাধা দেয়া বা বিভ্রান্তি তৈরির চেষ্টা করেন, সেটা হতে পারে শব্দ বা কার্যক্রম দ্বারা। ৩৪ ধারা অনুযায়ী নতুন বলে দুবার আঘাত করলেও আউট ঘোষিত হবে।

Banglabid

৩৭.১.২ ধারায় বলা হয়েছে- অবস্ট্রাক্টিং দ্য ফিল্ডে আউট ঘোষিত হবে, শুধুমাত্র ৩৭.২ ধারা ব্যতীত। বোলার বল করার পর স্ট্রাইক ব্যাটাররা ইচ্ছাকৃতভাবে ব্যাট ছাড়া হাত দিয়ে বল ধরলে আউট হবেন। এটা প্রথম স্ট্রাইকার, দ্বিতীয় স্ট্রাইকার বা পরিবর্তিত ব্যাটারদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

যেহেতু খেলা চলছিল এবং মুশফিকুর রহিম ‘ইচ্ছাকৃতভাবে’ বল দূরে সরিয়ে দেন, এজন্য তাকে সাজঘরে পাঠানো হয়। ২০১৭ সালে আইনটি নতুন করে সংযোজন করার পর মুশফিক প্রথম ব্যাটার হিসেবে ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’ আউট হলেন। তবে এরআগে ৭ জন ব্যাটার ‘হ্যান্ডেলড দ্য বল’ আউট হয়েছিলেন।

মিরপুর টেস্টের প্রথমদিনে ইনিংসের ৪১তম ওভারে জেমিসনের চতুর্থ ডেলিভারিটি ডিফেন্স করার চেষ্টা করেছিলেন মুশফিক। ব্যাটে লেগে বল একটু সামনে ড্রপ করে। সঙ্গে সঙ্গে হাত দিয়ে বল ধরেন মুশি। আউটের আবেদন জানায় নিউজিল্যান্ড। দুই ফিল্ড আম্পায়ার প্রথমে নিজেদের মধ্যে কথা বলেন, টিভি আম্পায়ারের শরণাপন্ন হয়ে শেষে মুশফিককে ‘হ্যান্ডেলড দ্য বল’ বা ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’ আউট দেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অবস্ট্রাক্টিং দ্য ফিল্ডআইসিসিনিউজিল্যান্ডবাংলাদেশমিরপুরমুশফিকলিড স্পোর্টসহ্যান্ডেলড দ্য বল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হরতাল-অবরোধে ককটেলের ব্যবহার বেড়েছে: ডিএমপি

পরবর্তী

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক গ্রেপ্তার

পরবর্তী
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক গ্রেপ্তার, পুলিশ সদস্যরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক গ্রেপ্তার

রেস্তোরাঁর কিউআর কোডের মাধ্যমে অনলাইনে শেয়ারিং. Channel i News - চ্যানেল আই নিউজ

রেস্তোরাঁর ‘কিউআর কোড’ অনলাইনে শেয়ার করায় বিল ৬০ হাজার ডলার!

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT