চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়াকফ ইস্যুতে উত্তাল মুর্শিদাবাদ

ইন্টারনেট বন্ধ করে পুলিশের গুলি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০২ অপরাহ্ণ ১১, এপ্রিল ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
বিস্ফোরণের ফলে ধোঁয়া ও অগ্নিকাণ্ডের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়াকফ (সংশোধিত) আইন ঘিরে আবারও অশান্তির রূপ নিল মুর্শিদাবাদের সুতি থানার সাজুর মোড় এলাকা। শুক্রবার দুপুর থেকে উত্তেজনার পারদ চড়তে শুরু করে, যখন একাধিক সংগঠনের ডাকে আয়োজিত বিক্ষোভ মিছিল জাতীয় সড়কে অবরোধ করার চেষ্টা করে।

আনন্দবাজার জানিয়েছে, ওয়াকফ (সংশোধিত) আইনের বিরোধিতায় গত কয়েক দিন ধরে মুর্শিদাবাদের বিভিন্ন এলাকা উত্তপ্ত। জঙ্গিপুর, সুতির মতো এলাকায় পুলিশের সঙ্গে সরাসরি সংঘর্ষে জড়াচ্ছেন বিক্ষোভকারীরা। শুক্রবার সুতি এবং সামসেরগঞ্জ এলাকার কয়েক হাজার মানুষ একাধিক মিছিলে নামেন।

মিছিলে যোগদানকারীরা যখন সাজুর মোড় এলাকার কাছাকাছি ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করার চেষ্টা করেন, তখন পুলিশ বাধা দেয়। অভিযোগ, সেই সময় বিক্ষোভকারীদের কয়েকজন বোমা ছোড়েন। সেই সঙ্গে পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয় ইট-পাথরও। তাতে বেশ কয়েক জন পুলিশকর্মী আহত হন। জখম হন পথচলতি সাধারণ মানুষও।

Banglabid

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে ফাটানো হয় কাঁদানে গ্যাসের শেল। জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় জানান, আরও বাহিনী পাঠানো হয়েছে ওই এলাকায়। তবে বিকেল ৫টা পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি বলেই খবর। এখন প্রশাসনের পক্ষ থেকে বিক্ষোভকারীদের উদ্দেশে শান্তিশৃঙ্খলা বজায় রাখার অনুরোধ করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অশান্তির সূত্রপাত হয় সুতির সাজুর মোড় এলাকায়। সেখানে একাধিক মিছিল এসে জড়ো হচ্ছিল। আটকে দেওয়া হয় রাস্তা। পুলিশ বিক্ষোভকারীদের সরাতে গেলে উত্তেজনা ছড়ায়। মিছিলে যোগদানকারী কয়েক জন যুবক ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়ি ভাঙচুরের চেষ্টা করেন। পুলিশ বাধা দেয়। তখন পুলিশের উপর ইট-পাথর ছোড়া হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়াকফবিএসএফভারতমুর্শিদাবাদ
শেয়ারTweetPin

সর্বশেষ

তাসকিনের সফল বড়শি অভিযান, ক্যারি-জ্যাকের সাথে আড্ডা-মাছ শিকার

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বহিষ্কৃত জামায়াত নেতা গাজী নজরুলের ৮ সপ্তাহের আগাম জামিন

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

আলোচনার টেবিলে বাংলাদেশ-ভারত সম্পর্ক

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

সালাহউদ্দিন আহমদকে গুমের ঘটনায় যে ২ জনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

আগস্ট ১০, ২০২৬

বড় চমকের প্রস্তুতি, দুই বিশ্বকাপজয়ীর খুব কাছাকাছি বার্সা, আছে এক আর্জেন্টাইন

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT