চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে থেমেছেন মুর্শিদা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১৮ অপরাহ্ন ২৮, ডিসেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

মেয়েদের সাদা পোশাকের ক্রিকেটে দেশের চতুর্থ সেঞ্চুরিয়ান হয়েছেন ওপেনার মুর্শিদা খাতুন। সেঞ্চুরির পর ইনিংস টেনে নিয়েছেন ১৭০ রানে। যা আসরে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড। মেয়েদের বাংলাদেশ ক্রিকেট লিগে (ডব্লিউবিসিএল) আগের রেকর্ডটি ছিল নিগার সুলতানা জ্যোতির, টাইগ্রেস অধিনায়ক করেছিলেন ১৫৩ রান।

রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মেয়েদের বাংলাদেশ ক্রিকেট লিগে (ডব্লিউবিসিএল) দ্বিতীয় রাউন্ডের ম্যাচে তৃতীয় দিনে ইস্ট জোনের বিপক্ষে সেঞ্চুরি করেন সেন্ট্রাল জোনের মুর্শিদা। ১৮১ বলে ১৩ চারে শতকে পা রাখেন বাঁহাতি ব্যাটার।

১২২ রানে অপরাজিত থেকে শনিবার দিনের খেলা শুরু করেন মুর্শিদা। ২৮৬ বলে ২৬ চারে ১৭০ রানে ফাহমিদা খাতুনের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন তিনি। সেঞ্চুরির পথে আছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ৯৭ রানে অপরাজিত থেকে লাঞ্চ বিরতিতে গেছেন সেন্ট্রাল জোন তারকা। ইস্ট জোনের ৩৫৪ রানের জবাবে ৪ উইকেটে ৩৩২ রান করেছে সেন্ট্রাল।

ম্যাচের প্রথমদিনে দিলারার সেঞ্চুরিতে ৮ উইকেটে ৩১৬ রান করেছিল ইস্ট জোন। ১১ চার ও ২ ছক্কায় ১৩১ বলে ১০২ রান করেন দিলারা। ইনিংসে ইস্ট জোনের সঙ্গে জান্নাতুল ফেরদৌস তিথি ৬৫ ও শারমিন সুপ্তা ৬২ রান করেন।

বল হাতে সেন্ট্রাল জোনের নাহিদা আকতার ৪ উইকেট নেন।

Jui  Banner Campaign
ট্যাগ: ইস্ট জোনজ্যোতিডব্লিউবিসিএলমুর্শিদারাজশাহীরলিড স্পোর্টসশহীদ কামারুজ্জামান স্টেডিয়ামসেন্ট্রাল জোন
শেয়ারTweetPin

সর্বশেষ

ভারতের সংসদে মোদিকে ঘিরে তুমুল হট্টগোল

ফেব্রুয়ারি ৫, ২০২৬

রানতাড়ার রেকর্ড গড়ে বিশ্বকাপের ফাইনালে ভারত

ফেব্রুয়ারি ৪, ২০২৬

আসর শুরুর আগের দিন পৃষ্ঠপোষক পেল বিসিবির নতুন টুর্নামেন্ট

ফেব্রুয়ারি ৪, ২০২৬
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান, ছবি: সংগৃহীত।

বিএনপি শ্রম মর্যাদা ভিত্তিক এবং সমতা ভিত্তিক রাষ্ট্র গড়ে তুলতে চায়: ডা. জুবাইদা রহমান

ফেব্রুয়ারি ৪, ২০২৬
ছবি সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনে ইসির নির্দেশ

ফেব্রুয়ারি ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT