চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরেশের বিরুদ্ধে হত্যা মামলা, প্রতিক্রিয়ায় যা বললেন ফারুকী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১০ অপরাহ্ণ ২৮, এপ্রিল ২০২৫
বিনোদন
A A
ফারুকী ইরেশের বিরুদ্ধে মামলা নিয়ে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই আন্দোলনের শহীদ রাজধানী মিরপুরের মাহফুজ আলম শ্রাবণ হত্যার অভিযোগে আসামি হিসেবে নাম এসেছে অভিনেতা ইরেশ যাকের এর। তার বিরুদ্ধে হত্যা মামলার খবর সামনে আসতেই শোবিজ অঙ্গনে প্রতিবাদের ঝড়।

এমন মামলার বিরুদ্ধে কথা বলছেন ছোটপর্দা, বড়পর্দা থেকে সংস্কৃতি অঙ্গনের মানুষেরা। বিশেষ করে যারা জুলাই আন্দোলনে সক্রিয় ছিলেন, তারা কোনোভাবেই ইরেশ যাকেরের বিরুদ্ধে ‘হত্যা মামলা’র ঘটানাটি মেনে নিতে পারছেন না। এবার এ প্রসঙ্গে মুখ খুলেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

সোমবার (২৮ এপ্রিল) সচিবালয়ে সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে মনোনয়ন পাওয়া শর্টফিল্ম ‘আলী’ সংশ্লিষ্ট কলাকুশলী সবার সাথে মতবিনিময় করেন সংস্কৃতি উপদেষ্টা। এসময় ইরেশ যাকেরের বিরুদ্ধে হওয়া হত্যা মামলা নিয়েও সংস্কৃতি উপদেষ্টাকে প্রশ্ন করেন সংবাদকর্মীরা।

Banglabid

এসময় ফারুকী বলেন,“আমি নিজে সরকারের একটা অংশ। ফলে আমি তো আর এখন এক্টিভিস্ট না। এক্টিভিস্ট হলে কথা বলতাম বেশী, কিন্তু এখন সরকারের অংশ হয়ে আমাকে কথা কম কাজ বেশী করতে হবে। এটার মধ্যে একটা উত্তর থাকতে পারে।”

এ বিষয়ে ফারুকী সংবাদকর্মীদের উদ্দেশে আরো বলেন,“দ্বিতীয়ত এই মামলাটার ব্যাপারে আমার যদি প্রতিক্রিয়া জানতে চান, তাহলে বলবো- ইরেশ যাকেরকে আমি ব্যক্তিগতভাবে চিনি। জুলাই আন্দোলনের সাথেও তিনি জড়িত ছিলেন। ফলে এটা ডিপলি ট্রাবলিং, ডিপলি ডিস্টার্বিং।”

ইরেশের বিরুদ্ধে হত্যা মামলার প্রতিক্রিয়া জানিয়ে ফারুকী বলেন,“আবারও বলছি, মামলা করেছেন একজন লোক। এটা কোনো রাষ্ট্র পক্ষের মামলা না, সরকারের দেয়া মামলাও না। এখন আমরা স্বাধীনতা পেয়েছি। সবার মামলা করারও স্বাধীনতা আছে। কেউ কেউ সেই স্বাধীনতার অপব্যবহারও করছে। আমি বিশ্বাস করি, পুলিশ এটার সঠিক তদন্ত করবে এবং তদন্ত করে যে সত্য সেটার পক্ষে থাকবে এবং যেটা মিথ্যা সেটা বাতিল করে দিবে।”

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরেশ যাকেরফারুকীমোস্তফা সরয়ার ফারুকীলিড বিনোদনসংস্কৃতি উপদেষ্টাসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ময়মনসিংহে দোকানে ঢুকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

আগস্ট ১৪, ২০২৬

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপল‌ক্ষে শ্রীমঙ্গলে দোয়া ও আলোচনা সভা

আগস্ট ১৪, ২০২৬
ভারতীয় প্রতিনিধি বাংলাদেশের নির্বাচনের ওপর জোর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে: রণধীর জয়সওয়াল

আগস্ট ১৪, ২০২৬

১৫ আগস্ট ঘিরে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৫২ জন কারাগারে

আগস্ট ১৪, ২০২৬

আওয়ামী লীগ ও আগস্ট নিয়ে বিবিসি বাংলার বিশ্লেষণ

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT