চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অগ্রণী ব্যাংকের ভেতর থেকে দুই আনসার সদস্যের মরদেহ উদ্ধার

সুমন রায়সুমন রায়
৪:১৩ অপরাহ্ন ১৮, জানুয়ারি ২০২৩
- সেমি লিড, জনপদ, নরসিংদী
A A

নরসিংদীর রায়পুরায় ব্যাংকের ভেতর থেকে নিরাপত্তার দায়িত্বে থাকা দুই আনসার সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার ১৮ জানুয়ারি দুপুরে রায়পুরায় অগ্রণী ব্যাংক লিমিটেড রাধাগঞ্জ শাখার ভেতরে কাঠের চৌকি থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। তারা ব্যাংকের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন। ঠিক কি কারণে তাদের মৃত্যু হয়েছে, তা নিশ্চিত হতে পারেনি পুলিশ।

নিহতরা হলেন, ফরিদপুরের তৌহিদুল আলম (২৪) ও টাঙ্গাইলের রঞ্জু মিয়া (৪০)।

ব্যাংক কর্তৃপক্ষ ও স্থানীয়রা জানান, সকালে ব্যাংকে গিয়ে ব্যাংকটির গেইট ভেতর থেকে তালাবদ্ধ অবস্থায় দেখেন ব্যাংক কর্তৃপক্ষ। দীর্ঘ সময় ধরে আনসার সদস্যদের ডাকাডাকির পর কোনো সাড়া না পেয়ে থানায় খবর দেয়া হয়। পরে বেলা সাড়ে ১১ টার দিকে থানা পুলিশ গিয়ে ব্যাংকের কলাপসিবল গেইটের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করেন। এসময় আনসার সদস্যদের থাকার কক্ষে চৌকির মধ্যে দুই আনসার সদস্যের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে এসেছেন নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট তানজিনা বিন্তে এরশাদ, রায়পুরা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ, জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাশার, রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান ও রাধাগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাজী মো. সেলিম।

ঘটনাস্থল পরিদর্শন শেষে বিকেলে নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম সাংবাদিকদের বলেন, আমরা লাশ দু’টির সুরতহাল সম্পন্ন করেছি। এখানে যে আলামতগুলো ঘটনার সাথে সম্পৃক্ত হতে পারে বলে মনে হচ্ছে, সেই আলামতগুলো জব্দ করেছি। তাদের মৃত্যুর কারণ এই মুহূর্তে বলা খুব দূরূহ। কারণ, এখানে পরীক্ষা-নীরিক্ষার ব্যাপার রয়েছে। পরীক্ষা-নীরিক্ষা শেষ হলে আমরা বলতে পারব।

Reneta

তবে নিহতদের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলেও নিশ্চিত করেন তিনি।

আনসার সদস্যদের মৃত্যুর রহস্য উদঘাটনে পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন।

ট্যাগ: অগ্রণী ব্যাক
শেয়ারTweetPin

সর্বশেষ

ক্ষমতাই তাকে অনুসরণ করে…

ফেব্রুয়ারি ২, ২০২৬

বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ বয়কট, যা বলল আইসিসি

ফেব্রুয়ারি ২, ২০২৬

৯ জনের ভায়োকানোর বিপক্ষে জয় পেল রিয়াল

ফেব্রুয়ারি ১, ২০২৬

অস্ট্রেলিয়াকে রেকর্ড ব্যবধানে হারিয়ে হোয়াইটওয়াশ করল পাকিস্তান

ফেব্রুয়ারি ১, ২০২৬
ছবি: সংগৃহীত

বাইসিসের নেতৃত্বে থাইল্যান্ডে আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশের সাফল্য

ফেব্রুয়ারি ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT