চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারী বৃষ্টিতে ডুবলো মুম্বাই, স্কুল-ফ্লাইট-রেল পরিষেবা বন্ধ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩৫ অপরাহ্ন ০৮, জুলাই ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ভারী বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে ভারতের মুম্বাই এবং এর আশেপাশের অঞ্চল। জলাবদ্ধতার কারণে এই বাণিজ্যনগরীর স্কুলগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। বাতিল হয়েছে ৫০টিরও বেশি ফ্লাইট। ব্যাহত হচ্ছে রেল পরিষেবা।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, আজ (৮ জুলাই) সোমবার ভোররাত ১টা থেকে সকাল ৭টা পর্যন্ত মুম্বাইয়ের কিছু এলাকায় ৩০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মুম্বাই, থানে, পালঘর এবং কোঙ্কন বেল্ট অঞ্চলের জন্য কমলা সতর্কতা জারি করেছে। ভারতের আবহাওয়া বিভাগ।

বৃষ্টিপাতের কারণে মুম্বাই শহরজুড়ে সরকারি, বেসরকারি ও পৌরসভার সব স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে।স্টেশনগুলোতে জলমগ্ন রেললাইন, এতে ব্যাহত হচ্ছে রেল পরিষেবা। এসব লাইন ব্যবহার করে ৩০ লাখেরও বেশি যাত্রী প্রতিদিন যাতায়াত করে থাকে। তাই ট্রেন বন্ধের ফলে দুর্ভোগে পড়ে গেছেন যাত্রীরা।

বন্যার কারণে মুম্বাই এবং এর আশেপাশের অঞ্চলে আটকে রয়েছেন বহু বাসিন্দা। দেশটির দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী (এনডিআরএফ) মহারাষ্ট্রের থানে থেকে ৪৯ জন এবং পালঘরে ১৬ জন গ্রামবাসীকে উদ্ধার করেছে। নৌকা এবং লাইফ জ্যাকেট ব্যবহার করে উদ্ধারকাজ চালানো হচ্ছে।

তবে সহজেই থামছেনা মুম্বাইয়ের বৃষ্টি। কারণ আগামী বেশ কয়েকদিন এই অঞ্চলে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জানিয়েছে ভারতের আবহাওয়া অফিস।

Jui  Banner Campaign
ট্যাগ: ভারতভারী বৃষ্টিমুম্বাই
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঈদের ছুটি বাড়ানো হতে পারে: সড়ক পরিবহন মন্ত্রী

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
নিখোঁজ যুবক তহিদুল ইসলাম তুহিনের মা তাসমিনা বেগম বিনা (নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে অভিযোগ করছেন, প্রতিনিধির পাঠানো ছবি.

নিখোঁজ যুবককে ফিরিয়ে দিতে ২ কোটি টাকা দাবির অভিযোগ

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

‘সেলিম সাহেবের কারণেই আজ আমি শাহরুখ’

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
বাংলাদেশ

প্রথমবার মেয়েদের এশিয়ান কাপে যাদের নিয়ে যাচ্ছে বাংলাদেশ

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

বিসিবির কেন্দ্রীয় চুক্তি: ‘এ-প্লাস’ নেই, কোন ক্যাটাগরিতে কার বেতন কত

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT