চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাম নয়, রণবীরকে রাবণ বলে কটাক্ষ!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১২ অপরাহ্ন ১৯, ডিসেম্বর ২০২৪
বিনোদন
A A

সদ্যই নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ ছবির শুট শেষ করেছেন বলিউড স্টার রণবীর কাপুর। যেখানে রামের চরিত্রে অভিনয় করছেন রণবীর। আর তাতেই আপত্তি ইন্ডাস্ট্রির জ্যেষ্ঠ অভিনেতা মুকেশ খান্নার।

সেই আপত্তির তেজ প্রকাশ করলেন রণবীরকে বেফাঁস কথা বলে। যা নিয়ে ইতোমধ্যে শুরু হয়েছে বিতর্ক।

মূলত বহু পুরোনো টেলি সিরিজ ‘শক্তিমান’ থেকে পরিচিত পান মুকেশ খান্না। এর আগে রণবীর সিংয়ের ‘শক্তিমান’ হওয়ার খবর পেয়েও একইভাবে বেফাঁস কথা বলেছিলেন মুকেশ। শুধু তাই নয়, রণবীর সিংকে ৩ ঘণ্টা নিজের অফিসে বসিয়ে রেখেও ‘শক্তিমান’-এর স্বত্ত্বে ছাড়পত্র দেননি মুকেশ। এবার পর্দায় আরেক রণবীরকে রামের ভূমিকায় দেখতেও নারাজ তিনি।

মুকেশ মনে করেন, ‘অ্যানিমেল’ ছবি করার পর রণবীর রামের চরিত্রে অভিনয় করলে তাতে নেতিবাচক প্রভাব পড়বে। রণবীরকে বিঁধে মুকেশ বলেন, ‘আমি এটাই বলব, রামের চরিত্রে এমন কেউ অভিনয় করুক যাকে দেখলে অন্তত রামের মুখটা ভেসে ওঠে; রাবণের মতো দেখতে যেন না হয় সে। বাস্তবজীবনে লম্পট, ছ্যাঁচড়া হলে পর্দাতেও সেটাই উঠে আসবে। রামের চরিত্রে অভিনয় করতে হলে পার্টি করা, মদ খাওয়া সব বন্ধ করতে হবে। নির্মাতাদের কাস্টিংয়ের বিষয়ে আরও সচেতন হওয়া উচিত।’

এরপরই প্রভাস এর ‘আদিপুরুষ’ ছবির কথা উল্লেখ করে মুকেশ বলেন, ‘এত বড় তারকা হওয়া সত্ত্বেও প্রভাসকেও তো কেউ রামের ভূমিকায় মেনে নেয়নি। ও খারাপ অভিনেতা বলে নয়, আসলে ও রামের মতো দেখতেই নয়।

এবার যিনি রামের চরিত্রে অভিনয় করছেন, তিনি তো আবার কাপুর পরিবারের বংশপ্রদীপ। দারুণ অভিনেতা। তবে ‘অ্যানিমেল’ ছবিতে রণবীরের যে নেতিবাচক দিকটা দেখানো হয়েছে, এরপর ‘রামায়ণ’ চরিত্রে তাকেও মানবে না। এবার যদি আমি তার মুখের দিকে তাকাই, রামের সঙ্গে কি মিল পাব? আশা করব, অ্যানিমেল এর চরিত্রটা যেন রাম হিসেবে রণবীরকে দেখতে গিয়ে ঝামেলা না করে।’

Jui  Banner Campaign
ট্যাগ: নীতেশ তিওয়ারিমুকেশ খান্নারণবীর কাপুররামায়ণ
শেয়ারTweetPin

সর্বশেষ

ভিনিসিয়াসের গোলে বেনফিকার মাঠে জয় রিয়ালের, জিতেছে পিএসজি-জুভেন্টাসও

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

হামজার আগমনে ফুটবলে জেগে ওঠা ‘প্রাণ সঞ্চার’ ধরে রাখতে চান আমিনুল

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

আমরা চাই সাকিব-মাশরাফী ফিরে আসুক: ক্রীড়া প্রতিমন্ত্রী

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

মন্ত্রী হয়ে ক্রীড়াঙ্গন ঘিরে যেসব পরিকল্পনার কথা জানালেন আমিনুল

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

বুধবার সকালে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT