চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মুজিব’ এর নতুন পোস্টারে শুভ, জানা গেল মুক্তির তারিখ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২৩ অপরাহ্ন ০৩, মে ২০২২
বিনোদন
A A

বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব’ এর দ্বিতীয় পোস্টার এলো ঈদের দিন! পোস্টার উন্মোচন করে সিনেমার অফিশিয়াল ফেসবুক পেজ থেকে জানানো হলো মুক্তির তারিখও!

বঙ্গবন্ধুকে নিয়ে বিশাল ক্যানভাসের এই ছবিটি পরিচালনা করেছেন ভারতের প্রখ্যাত নির্মাতা শ্যাম বেনেগাল। বঙ্গবন্ধুর ১০২ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে গত ১৭ মার্চ প্রকাশিত হয় এই সিনেমার প্রথম অফিশিয়াল পোস্টার!

ঈদ উপলক্ষ্যে মঙ্গলবার (৩ মে) এলো নতুন পোস্টার। সেইসঙ্গে জানানো হলো, আসছে সেপ্টেম্বরে মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত এই ছবিটি। তবে সেপ্টেম্বরের কতো তারিখ, তা নির্দিষ্ট করে জানানো হয়নি।

প্রথম পোস্টারের মতো দ্বিতীয় পোস্টারেও ১৯৭১ সালের ৭ মার্চে সোহরাওয়ার্দী উদ্যানে দেয়া বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের মুহূর্তটিই তুলে ধরা হয়েছে। তবে প্রথম পোস্টারে জনতার উদ্দেশ্যে বঙ্গবন্ধুর হাত নাড়ার দৃশ্যটি দেখালেও সেসময় দেখানো হয়নি কারও লুক। যা দ্বিতীয় পোস্টারে উন্মোচিত করা হয়! বঙ্গবন্ধুর চরিত্রে অফিশিয়ালি প্রথমবারের মতো দেখা গেলো আরিফিন শুভকে!

২০২০ সালের জানুয়ারি থেকে মুম্বাইয়ের দাদাসাহেব ফিল্ম সিটিসহ বেশ কয়েকটি এলাকায় ‘মুজিব’ সিনেমার ৮০ ভাগ দৃশ্যধারণ সম্পন্ন হয়। শেষভাগের দৃশ্যধারণে অংশ নিতে গত ১৭ নভেম্বর ঢাকায় আসেন শ্যাম বেনেগাল, সিনেমার কাস্টিং ডিরেক্টর শ্যাম রাওয়াতসহ আরও কয়েকজন। টানা শুটিংয়ে বাকি অংশের কাজ শেষ করে ভারতে ফিরে যান তারা।

বঙ্গবন্ধুর ভূমিকায় আরিফিন শুভ ছাড়াও বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদসহ আরও অনেকে এতে অভিনয় করছেন।

Jui  Banner Campaign
ট্যাগ: আরিফিন শুভঈদদীঘিনুসরাত ফারিয়াবঙ্গবন্ধুমুজিবলিড বিনোদনশেখ হাসিনাশ্যাম বেনেগাল
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশি পণ্যের শুল্কহার ২০ থেকে ১৯ শতাংশ করলো যুক্তরাষ্ট্র

ফেব্রুয়ারি ৯, ২০২৬

ভারতের কেন্দ্রীয় চুক্তিতে অবনমন রোহিত-কোহলির, বাদ শামি-কিষাণ

ফেব্রুয়ারি ৯, ২০২৬

দেশের মানুষ পরিবর্তন চায় কিন্তু একটি মহল পরিবর্তনের বিরোধী: জামায়াত আমির

ফেব্রুয়ারি ৯, ২০২৬

ডিআরইউ ব্যাডমিন্টন দ্বৈতে চ্যাম্পিয়ন মাসুম-সাব্বির

ফেব্রুয়ারি ৯, ২০২৬

বিশ্বকাপের মাঝে ভারত ছাড়লেন আমিরাতের পাকিস্তানি বংশোদ্ভূত খেলোয়াড়

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT