চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুজিবকে ফিরিয়ে ভারত সিরিজের দল আফগানদের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২৩ অপরাহ্ণ ০৬, জানুয়ারি ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

কেন্দ্রীয় চুক্তির প্রস্তাব ফিরিয়ে দিয়ে বোর্ডের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছিলেন আফগানিস্তানের স্পিনার মুজিব উর রহমান। আরব আমিরাত সিরিজে তাকে না রাখা হলে আবারও দলে জায়গা পেয়েছেন এই তারকা খেলোয়াড়। ভারতের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজের দলে রাখা হয়েছে তাকে।

ভারতের বিপক্ষে প্রথমবার দ্বিপাক্ষিক টি-টুয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে আফগানিস্তান। আগামী ১১ তারিখ থেকে শুরু হবে তিন ম্যাচের সিরিজ। প্রথম ম্যাচ গড়াবে মোহালিতে। পরের দুটি হবে ইন্দোর ও বেঙ্গালুরুতে ১৪ ও ১৭ তারিখে। চলতি বছর জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে হতে চলা টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে সাদা বলের এই সংস্করণে এটি দু’দলের সবশেষ সিরিজ।

সিরিজে চোখ রেখে শনিবার ১৯ সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এবিসি)। এই সিরিজ দিয়ে দলে ফিরেছেন রশিদ খান। যদিও খেলা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। পিঠের অস্ত্রোপচারের পর এখনও পুরোপুরি সেরে ওঠেননি এই তারকা স্পিনার।

নিয়মিত অধিনায়ক রশিদ খানের খেলা নিয়ে শঙ্কা থাকায় ভারত সিরিজে আফগানদের নেতৃত্ব দেবেন ইব্রাহিম জাদরান। তার নেতৃত্বে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জেতে আফগানরা।

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ খেলতে ২০২৪ সালের কেন্দ্রীয় চুক্তি থেকে নিজেদের সরিয়ে নিতে চেয়েছিলেন ভিজ্ঞ স্পিনার মুজিব উর রহমান এবং দুই পেসার ফজল হক ফারুকী ও নাভিন উল হক। পরে ‘দেশের হয়ে খেলার চেয়ে ব্যক্তিগত স্বার্থকে প্রাধান্য দেয়ায়’ তাদের উপর নিষেধাজ্ঞা দেয় দেশটির ক্রিকেট বোর্ড। পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ খেলতে আগামী দুবছর তাদের অনাপত্তিপত্র না দেয়ার সিদ্ধান্ত নেয় বোর্ড।

বোর্ডের এমন সিদ্ধান্তের পর দেশের হয়ে খেলার ‘প্রবল তাড়না’ দেখিয়ে ফারুকী ও নাভিন নিষেধাজ্ঞা মুক্ত হন। এরপর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজের দলেও ছিলেন তারা। তবে সে সময় মেলবোর্ন রেনেগেডসের হয়ে বিগ ব্যাশে খেলছিলেন মুজিব। এর কিছুদিন পর মুজিবের বিগ ব্যাশে অনাপত্তিপত্র বাতিল করে দেয় এসিবি। এবার তাকে ভারত সিরিজের দলে ফিরিয়েছে বোর্ড।

Reneta

ভারত সফরে আফগানিস্তানের টি-টুয়েন্টি দল:
ইব্রাহিম জাদরান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ইকরাম আলী খিল, হজরতউল্লাহ জাজাই, রহমত শাহ, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, করিম জানাত, আজমতউল্লাহ ওমরজাই, শরফউদ্দিন আশরাফ, মুজিব উর রহমান, ফজলহক ফারুকী, ফরিদ আহমেদ, নুর আহমেদ, নাভিন উল হক, মোহাম্মদ সালিম, কাইস আহমেদ, গুলবাদিন নাইব ও রাশিদ খান।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আফগানিস্তানভারতমুজিবরশিদলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সত্যজিৎকে জানতে এই ছবিগুলো অবশ্যই দেখা উচিত

মে ২, ২০২৬

সি-প্যানেল ও ডব্লিউএইচএম-এ নিরাপত্তা ঝুঁকি: গ্রাহকদের সতর্ক করল বিডিইএইচপিএ

মে ১, ২০২৬

শ্রমিকরা ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে: তারেক রহমান

মে ১, ২০২৬

ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে উৎপাদন বাড়াচ্ছে না এক্সন ও শেভরন

মে ১, ২০২৬

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ নির্ধারণী ম্যাচের আগে যা বলছে আবহাওয়া বার্তা

মে ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT