চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধারাবাহিক হামলার শিকার হচ্ছেন মনোনয়ন বঞ্চিত এমপি পঙ্কজের অনুসারীরা

সাঈদ পান্থসাঈদ পান্থ
৬:৩০ অপরাহ্ন ৩০, নভেম্বর ২০২৩
- সেমি লিড, জনপদ, বরিশাল
A A

মনোনয়ন বঞ্চিত হওয়ার পর থেকে একের পর এক হামলার শিকার হচ্ছেন বরিশাল ৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনের সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ এর অনুসারীরা। তারই ধারাবাহিকতায় এবার মেহেন্দিগঞ্জ পৌর এলাকার রসিক চন্দ্র (আর.সি) কলেজে ঢুকে তার আত্মিয় ও কলেজের অফিস সহকারী বিকাশ দেবনাথকে মারধর করেছে একদল যুবক।

বৃহস্পতিবার ৩০ নভেম্বর বেলা ১২ দিকে মারধরের পর হাসপাতালে চিকিৎসা নিতে গেলে সেখানেও হানা দেয় হামলাকারীরা। বিকাশ দেবনাথ স্থানীয় সংসদ সদস্য পঙ্কজ নাথের নিকটাত্মীয়।

বিকাশ দেবনাথ বলেন, তিনি কলেজের অফিস কক্ষে বসা ছিলেন। বেলা ১২টার দিকে জিন্নাহ খান’র নেতৃত্বে ১০-১২ জন যুবক এসে প্রথমে তাকে গালাগালি ও একপর্যায়ে লাঠিসোটা দিয়ে পেটাতে শুরু করে। কলেজের শিক্ষকরা এসে তাকে উদ্ধার করেছেন। তিনি হাসপাতালে চিকিৎসা নিতে গেলে সেখানেও হানা দেয় হামলাকারীরা। পরে নিরাপত্তার জন্য বাড়িতে চলে আসেন। বিকাশ দাবী করেন, হামলাকারীরা তার টেবিলের ড্রয়ার থেকে ৫৫ হাজার টাকা নিয়ে গেছে। তার উপরে হামলার নেতৃত্ব দিয়েছেন জিন্নাহ খান। যিনি এলাকায় পঙ্কজবিরোধী হিসাবে পরিচিত।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল ইসলাম জানান, কলেজ জাতীয়করন সংক্রান্ত কাজে তিনি এক সপ্তাহের বেশী ঢাকায় অবস্থান করছেন। একদল যুবক হামলা করার জন্য কয়েকদিন যাবত কলেজে ঢুকে তাকেও খুঁজছে। বৃহস্পতিবার তার অফিস সহকারী বিকাশ নাথের ওপর হামলা করা হয়। বিষয়টি তিনি কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানিয়েছেন।

পৌর যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী অভিযুক্ত হামলাকারী জিন্নাহ খান বলেন, কলেজের গেটে একদল যুবকের সঙ্গে বিকাশ দেবাথের কথাকাটাকাটি ও তার কলার ধরেছিল যুবকরা। এসময় অন্যন্য শিক্ষকরা এসে ছাড়িয়ে দেন। তিনি পরে ঘটনাস্থলে গিয়ে তা জেনেছেন মাত্র।

এ বিষয়ে মেহেন্দিগঞ্জের ইউএনও কাজী আনিসুল ইসলাম জানান, অফিস সহকারীকে মারধরের বিষয়ে মৌখিক অভিযোগ পেয়েছেন। লিখিত অভিযোগ এখনও পাননি।

Reneta

পঙ্কজ নাথ বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা) মনোনয়নবঞ্চিত হলে গত রোববার থেকে দুই উপজেলায় তার অনুসারীদের ওপর ধারাবাহিক হামলা ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হচ্ছে। এ আসনে নৌকার মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মি আহমেদ।

Jui  Banner Campaign
ট্যাগ: এমপি পঙ্কজবরিশালমনোনয়ন বঞ্চিতহামলার শিকার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: কানাডার সাবেক মন্ত্রী বিল ব্লেয়ার।

পদত্যাগ করলেন কানাডার সাবেক মন্ত্রী বিল ব্লেয়ার

ফেব্রুয়ারি ৩, ২০২৬

বিএনপির ড. এম এ কাইয়ুমের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট

ফেব্রুয়ারি ৩, ২০২৬

স্পেসএক্স ও এক্সএআই একীভূত করলেন মাস্ক, এআই ডেটা সেন্টারের পরিকল্পনা

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

তুরস্কে যুক্তরাষ্ট্র–ইরান বৈঠকের সম্ভাবনা, সামরিক পদক্ষেপ বিবেচনায় ট্রাম্প

ফেব্রুয়ারি ৩, ২০২৬

ভারতের বিপক্ষে না খেললে পাকিস্তানের লোকসান হবে কত?

ফেব্রুয়ারি ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT