অপরাধ

এমপি আনোয়ারুল হত্যা: আওয়ামী লীগ নেতা সাইদুল করিম মিন্টু আটক

আওয়ামী লীগ নেতা সাইদুল করিম মিন্টু আটক, ছবি দুইজন ব্যক্তির. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবিতে দুইজন ব্যক্তির ছবি, একজনের চুল কালো ও গোঁফ, অন্যজনের চুল ছোট ও পরিষ্কার।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যায় জড়িত সন্দেহে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে আটক করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর ধানমণ্ডি এলাকা থেকে মিন্টুকে আটক করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল। সূত্রের দাবি, এমপি আনার হত্যাকাণ্ডের প্রধান হোতা আক্তারুজ্জামান শাহীনের সঙ্গে মিন্টুর যোগাযোগ ছিল।

এ বিষয়ে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি সফিকুল ইসলাম অপু বলেন, ওই নেতার আটক হওয়ার গুঞ্জন শুনছি। এমপি আনার হত্যাকাণ্ডে যেই জড়িত থাকুক না কেন আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

এদিকে আনার হত্যাকাণ্ডের ঘটনায় ঝিনাইদহের অনেক রাজনৈতিক নেতার পরোক্ষভাবে জড়িত থাকার তথ্য পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

অন্যদিকে, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর ঝিনাইদহের বাড়িতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

গতকাল সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, এমপি আনার হত্যাকাণ্ডের তদন্ত শেষ হলে অনেকেই গ্রেপ্তার হতে পারেন। সেই সঙ্গে এমপি আনারের মরদেহ শনাক্ত হলে অনেক কিছুই প্রকাশ করা সম্ভব হবে। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্তে পাওয়া তথ্য যাচাই-বাছাই চলছে।

বিষয়:আ’লীগ নেতা এমপি আনোয়ারুল হত্যা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…