জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন এক এগারোর তত্ত্বাবধায়ক সরকারের সময় যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরতে সরকারের যেমন বাধা ছিলো-তেমনি আওয়ামী লীগের তখনকার সাধারণ সম্পাদক দলের নেতা-কর্মীদের বিমানবন্দরে যেতে নিষেধ করেছিলেন। প্রধানমন্ত্রী বলেন দেশের মানুষ এবং দলের নেতা-কর্মীদের বলিষ্ঠতার জন্য অনেক বাধা, বোমা-গ্রেনেড হামলা ও সরাসরি গুলিকে অতিক্রম করে তিনি দেশ ও জনগণের সেবা করতে পারছেন।






