চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিয়ামের পর দীপনের অন্তর্জালে জড়ালেন সুনেরাহ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪১ অপরাহ্ণ ১৮, জুন ২০২১
বিনোদন
A A

তানিম রহমান অংশুর পরিচালনায় ‘ন ডরাই’ ছবিতে অভিনয় করে নজর কাড়েন মডেল সুনেরাহ বিনতে কামাল। সমুদ্রের বুকে সার্ফিংয়ে ভেসে বেড়ানো চরিত্র দিয়ে প্রথম ছবিতেই জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ট অভিনেত্রী হওয়ার গৌরব অর্জন করেন তিনি।

সুনেরাহ এবার কাজ করতে যাচ্ছেন জনপ্রিয় নির্মাতা দীপঙ্কর দীপনের নতুন ছবি ‘অন্তর্জাল’-এ।

চ্যানেল আই অনলাইনকে এই মডেল ও অভিনেত্রী বলেন, দীপন দা আমার পছন্দের নির্মাতা। চিত্রনাট্য ও কনসেপ্ট ভীষণ পছন্দ হয়েছে। তাছাড়া এখানে রোবটিক্স নিয়ে কাজ করতে পারবো এজন্য বেশি ভালো লাগছে। ছবিটির প্রস্তুতি হিসেবে ওয়ার্কশপ করছি। আগামী ২৪ জুন থেকে শুটিং শুরু হবে অন্তর্জালের।

আগেই এ ছবিতে চিত্রনায়ক সিয়ামের নাম ঘোষণা হয়েছে। এবার জানানো হলো সুনেরাহর নাম। গত ১৫ জুন সন্ধ্যায় তাকে ছবিটিতে চুক্তিবদ্ধ হয়েছেন বলে জানিয়েছেন দীপঙ্কর দীপন।

নির্মাতা জানান, দেশের প্রথম সাইবার থ্রিলার ছবি অন্তর্জাল। সেখানে সাইবার দুনিয়ার রহস্য ঘেরা জাল নিয়ে কাজ করবে সুনেরাহ। এ চরিত্রে তার বিশালত্ব ফুটিয়ে তোলার সুযোগ থাকছে।

দীপঙ্কর দীপন যোগ করে বলেন, তথাকথিত কিংবা প্রথাভাঙা আরেকটি চরিত্রে নিয়ে আসছে সুনেরাহ।

Reneta

অন্তর্জাল প্রযোজনা করছে মোশন পিপল স্টুডিও। প্রযোজক হিসেবে আছেন মোহাম্মদ আলী হায়দার, মোহাম্মদ সাদেকুল আরেফিন ও সহ-প্রযোজক শাহ আমীর খসরু। দীপঙ্কর দীপন মতে, তিনি ভিন্নধারার গল্পে ছবি তৈরি করতে পছন্দ করেন। ছবির নামের মধ্যে প্রযুক্তি থাকলেও অন্তর্জাল হবে সকল বয়সের দর্শকদের জন্য সিনেমা।

পরিচালক বলেন, আগামীর যুদ্ধটা হবে সাইবারে। কতটা প্রস্তুত আমাদের যোদ্ধারা? এমন মূল ভাবনা থেকে নির্মিত হচ্ছে দেশের প্রথম সাইবার থ্রিলার অন্তর্জাল।

প্রযোজক মোহাম্মদ আলী হায়দার বলেন, ছবির গল্পের বিস্তৃতি দেশের রাজধানী থেকে শুরু করে মফস্বল পর্যন্ত হবে। কারিগরি ও গবেষণার দিক থেকে আমরা প্রায় দেড় বছর কাজ করার পরে অবশেষে ছবির শুটিং শুরু করছি। নতুন ছবির জন্য দীপন আরও বড় চ্যালেঞ্জ নিচ্ছে।

গত ২৬ ফেব্রুয়ারি চ্যানেল আই আয়োজন প্রথম ডিজিটাল অ্যাওয়ার্ড অনুষ্ঠানের মঞ্চে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ছবিটির ঘোষণা দেন। সেখানে নির্মাতা দীপন নিজেও উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনেত্রীঅংশুচ্যানেল আইদীপংকর দীপনন ডরাইপুরস্কারলিড বিনোদনসার্ফিংসিনেমাসিয়াম আহমেদসুনেরাহসুনেরাহ বিনতে কামাল
শেয়ারTweetPin

সর্বশেষ

পরিত্যক্ত ডোবায় মিললো বৃদ্ধার লাশ

জুলাই ৪, ২০২৬

বিগত স্বৈরাচার ও ফ্যাসিবাদের দেখানো পথেই হাঁটছে বর্তমান সরকার: জিএম কাদের

জুলাই ৪, ২০২৬

অভিনেত্রী শাওন-মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ

জুলাই ৪, ২০২৬

মেসিকে বললাম তুমি সেরা: ভোজিনহা

জুলাই ৪, ২০২৬

আরব আমিরাতের ভিসার নিয়মে বড় পরিবর্তন

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT