চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঝালকাঠিতে ফুলেল শ্রদ্ধায় বিচারক হত্যার ১৭ বছর পালন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১২ অপরাহ্ণ ১৪, নভেম্বর ২০২৩
- সেমি লিড, জনপদ, ঝালকাঠি
A A
ঝালকাঠিতে বিচারক হত্যার স্মরণসভা ও আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

মানিক রায়: ঝালকাঠিতে বিচারক হত্যার ১৭ বছর দিবস পালন করেছে বিচার বিভাগ। এই উপলক্ষে মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় জেলা জজ আদালত চত্বর থেকে একটি শোকর‌্যালি বের হয়। র‌্যালিটি শহীদ সোহেল-জগন্নাথ সড়কের ঘটনাস্থলে নির্মিত স্মৃতিবেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এবং তাদের আত্মার শান্তির কামনায় দোয়া-মোনাজাত করা হয়।

এসময় জেলা দায়রা জজ মোহাম্মদ ওয়ালিউল ইসলাম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল জজ এম এ হামিদ, চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মো. পারভেজ শাহারিয়া, জেলা প্রশাসক ফারাহ্গুল নিঝুম, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. মাসুদুর রহমান, পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, অতিরিক্ত জেলা প্রশাসক মো. রুহুল আমিন, সিভিল সার্জন ডা. এইচ এম জহিরুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুল মান্নান রসুল ও সাধারণ সম্পাদক বনি আমিন বাকলাইসহ বিচারবিভাগের বিচারক, আইনজীবী, পুলিশ বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্য এবং জজ আদালতের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সকাল ১০টায় শহীদ সোহেল-জগন্নাথ মিলনায়তনে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অন্যদের মধ্যে জেলা জজ আদালতের কর্মচারী ঘটনাকালীন তৎকালীন গাড়ি চালক সুলতান হোসেন খান ও প্রত্যক্ষদর্শী কর্মচারী মুজিবুর রহমান বক্তব্য রাখেন।

২০০৫ সালে ১৪ নভেম্বর সকাল ৯টায় ঝালকাঠির আদালতে আসার পথে বিচারকদের বাসভবনের পাশে জেএমবির বোমা হামলায় সিনিয়র সহকারি জজ সোহেল আহম্মেদ জগন্নাথ পাড়ে নিহত হন। আহত হয় আরও ৪জন। পরবর্তীতে এই ঘটনায় গাড়িচালক সুলতান হোসেন খান বাদী হয়ে মামলা দায়ের করেন। সিআইডি মামলা তদন্ত করে। এই ঘটনায় বোমা হামলাকারী জেএমবি আত্মঘাতী দলের সদস্য ইফতেখার হাসান আল মামুন ঘটনার সময় আহত অবস্থায় গ্রেপ্তার হয় এবং ধারাবাহিকভাবে জেএমবির প্রধান শায়খ আব্দুর রহমান, সিদ্দিকুর রহমান (বাংলা ভাই), আতাউর রহমান সানী, আব্দুল আওয়াল, খালিদ সাইফুল্লাহ এই শীর্ষ নেতারা গ্রেপ্তার হয় এবং ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে তাদের উপস্থিতিতে বিচারে তাদেরকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়। হাইকোর্টে শুনানী শেষে তাদের বিচার কার্যকর হয়।

ঝালকাঠিতে প্রতি বছরের ন্যায় এ বছরও জেলা জজ আদালত ঘটনাস্থলে নির্মিত স্মৃতিফলকে পুষ্প স্তবক অর্পণ করে এবং সোহেল-জগন্নাথ মিলনায়তনে স্মরণসভার আয়োজন করে আসছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঝালকাঠিতে বিচারক হত্যার ১৭ বছরশোক র‌্যালী
শেয়ারTweetPin

সর্বশেষ

কক্সবাজার সৈকতে গোসলে নেমে যুবকের মৃত্যু

আগস্ট ৭, ২০২৬

অস্ট্রেলিয়ায় তাইজুলের চোট: কতটা গুরুতর, এখন কেমন আছেন?

আগস্ট ৭, ২০২৬

শিশু সুরক্ষা মামলায় মেটাকে আরও ৫৬৭ মিলিয়ন ডলার জরিমানা

আগস্ট ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে ট্রাম্পের নতুন উদ্যোগ

আগস্ট ৭, ২০২৬

হাসপাতালে মিঠুন চক্রবর্তী, ছুটে গেলেন শুভেন্দু

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT