চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমেরিকা-কানাডায় মুক্তি পাচ্ছে ফারুকীর ‘শনিবার বিকেল’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৭ অপরাহ্ণ ২১, ফেব্রুয়ারি ২০২৩
বিনোদন
A A
অভিনেত্রী রেহানা জোয়ারদার সিনেমার সেটে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মোস্তফা সরয়ার ফারুকীর ‘শনিবার বিকেল’ মুক্তি পাচ্ছে আমেরিকা ও কানাডায়। ২০১৬ সালে গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলার ঘটনার ছায়া অবলম্বনে তৈরি হয়েছে এই ছবি।

সিঙ্গাপুরভিত্তিক পরিবেশক সংস্থা কন্টিনেন্টাল এন্টারটেইনমেন্ট পিটিই লিমিটেড (সিইপিএল) বিশ্বব্যাপী সিনেমাটির পরিবেশনার দায়িত্বে রয়েছে। ভারতীয় পরিবেশক সংস্থা রিলায়েন্স এন্টারটেইনমেন্টের মাধ্যমে আমেরিকা ও কানাডায় ছবিটি মুক্তি দেয়া হচ্ছে বলে চ্যানেল আই অনলাইনকে জানান মোস্তফা সরয়ার ফারুকী।

এ বিষয়ে তিনি বলেন, ‘মার্চের ১০ তারিখে মুক্তি পাচ্ছে ‘শনিবার বিকেল’। এরপর পৃথিবীর অন্যান্য দেশে যাবে।’

Banglabid

কানাডা ও আমেরিকায় মুক্তির আগে মার্চের প্রথম সপ্তাহেই প্রচারণার জন্য যাবেন নির্মাতা, এমনটাই জানালেন তিনি।

প্রায় চার বছর সেন্সর বোর্ডে আটকে আছে মোস্তফা সরয়ার ফারুকীর ‘শনিবার বিকেল’। ২০১৬ সালে গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলার ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত ছবিটির মুক্তি নিয়ে গেল কয়েক মাস ধরেই বেশ সরব দেশের চলচ্চিত্র কর্মীরা।

এরই মধ্যে গত ২১ জানুয়ারি সেন্সর বোর্ডের আপিল কমিটি ‘শনিবার বিকেল’ নিয়ে শুনানি করে। সেসময় আপিল কমিটির এক সদস্য সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, ‘শনিবার বিকেল মুক্তিতে বাধা নেই’! এরপর থেকেই নির্মাতাও অপেক্ষায় আছেন সেন্সর বোর্ডের ছাড়পত্র’র জন্য।

Reneta

বাংলাদেশ-ভারত-জার্মান এই ত্রিদেশীয় যৌথ প্রযোজনায় নির্মিত ‘শনিবার বিকেল’। বাংলা ভাষা ছাড়াও ইংরেজি ভাষাতেও হয়েছে ডাবিং। টানা ১৫ দিন মহড়ায় মাত্র ৭ দিনেই শেষ হয়েছে ছবির শুটিং।

ছবিতে অভিনয় করেছেন জাহিদ হাসান, পরমব্রত চ্যাটার্জী, নুসরাত ইমরোজ তিশা এবং ফিলিস্তিনি অভিনেতা ইয়াদ হুরানি।

সূত্র: ভ্যারাইটি

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাহিদ হাসাননুসরাত ইমরোজ তিশাপরমব্রত চ্যাটার্জীমোস্তফা সরয়ার ফারুকীলিড বিনোদনশনিবার বিকেল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এএফসির এলিট প্যানেলে প্রথম বাংলাদেশি নারী রেফারি সালমা

পরবর্তী

১৯১৬ সালে পাঠানো চিঠি পৌঁছালো এক শতাব্দী পরে

পরবর্তী
Historical letter sent from Bath, dated 6 February 1916, with a red postage stamp. Channel i News - চ্যানেল আই নিউজ

১৯১৬ সালে পাঠানো চিঠি পৌঁছালো এক শতাব্দী পরে

শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন স্কুল শিক্ষার্থীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

জেলায় জেলায় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আরও ১৬ লাখ হাম-রুবেলার টিকা দেবে সরকার

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম

আগস্ট ১৮, ২০২৬

সাবেক এমপি ইকবালের চেম্বার দুদকের সিলগালা, শত শত দলিল-চেকবই জব্দ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানকে আত্মসমর্পণের আহ্বান ট্রাম্পের

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বিলুপ্ত হচ্ছে র‍্যাব, কী আছে সরকারের পরিকল্পনায়

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT