চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এই মুহূর্তের সবচেয়ে হিট সিরিয়াল, ভাঙছে একের পর এক রেকর্ড!

৩ ঘণ্টাও লাগেনি! নতুন রেকর্ড গড়ে মিলিয়ন পার ‘এটা আমাদেরই গল্প’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫৯ অপরাহ্ন ১১, ডিসেম্বর ২০২৫
বিনোদন
A A

মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘এটা আমাদেরই গল্প’ সিরিয়াল নিয়ে দর্শকদের উন্মাদনা দেখা যাচ্ছে তুঙ্গে! বুধবার দুপুরে এসেছে সিরিয়ালটির ১২ তম পর্ব, এরই মধ্যে দর্শকরা হুমড়ি খেয়ে দেখা শুরু করেছেন পরিবারের গল্পে নির্মিত সিরিয়ালটি।

আগের পর্বটি মাত্র ৩ ঘণ্টায় মিলিয়ন হওয়ায় রেকর্ড গড়েছিল। এবারও আরও কম সময়ে (২ ঘণ্টা ৫৫ মিনিট) সিনেমাওয়ালা ইউটিউব থেকে মিলিয়ন ভিউস অতিক্রম করে পূর্ব রেকর্ড ভেঙে দিল। সেই সঙ্গে প্রায় তিন হাজার মন্তব্য চোখে পড়েছে, যাতে বোঝা যাচ্ছে দর্শকদের উচ্ছ্বাস।

পর্বগুলো দেখে দর্শকদের এর চরিত্র সামির, মেহরিন, ফাহাদের পাশাপাশে শ্বাশুড়ির চরিত্রে মনিরা মিঠু, ফুপুর চরিত্রে দীপা খন্দকার, শ্বশুর চরিত্রে নাদের চৌধুরীকে নিয়ে নানা মন্তব্য করছেন। প্রতিটি চরিত্র নিয়ে দর্শকদের বিশ্লেষণ বলে দিচ্ছে, ‘এটা আমাদেরই গল্প’ নির্মাণের স্বার্থকতা!

নাসিয়া আক্তার নামে একজন লিখছেন, এই নাটকে বাস্তবটা তুলে ধরা হইছে। সংসার-জীবনটা সত্যিই এমন হয়। শেখ রিফাত লিখেছেন, নাটকের গল্পটা এত নিখুঁতভাবে সাজানো হয়েছে যে এর টানটান ভাব এক মুহূর্তের জন্যও চোখ সরাতে দেয় না। প্রতিটি শুধু ভালো লাগা নয়, এটা এক গভীর ভালো লাগা যা মনে গেঁথে যাচ্ছে।

শম্পা দাস গুপ্ত নামে এক দর্শক ইন্ডিয়া থেকে দেখছেন উল্লেখ করে মন্তব্য করেন, আমাদের ভারতীয় সিরিয়ালের চেয়েও ভালো হচ্ছে এই সিরিয়াল। আমার দেখা বাংলাদেশের অন্যতম সেরা সিরিয়াল। তবে বেশীরভাগ আইডি’র মন্তব্য হচ্ছে, সপ্তাহে আরও দুটি পর্ব বাড়ালে ভালো হয়। 

সিরিয়ালটির গুরুত্বপূর্ণ সব চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, কেয়া পায়েল, খায়রুল বাসার, সুনেরাহ বিনতে কামাল, ইন্তেখাব দিনার, দীপা খন্দকার, মনিরা আক্তার মিঠু, নাদের চৌধুরী, শিল্পী সরকার অপু, ডিকন নূর, মাহমুদুল ইসলাম মিঠু প্রমুখ।

সপ্তাহের মঙ্গলবার ও বুধবার রাত সাড়ে নয়টায় চ্যানেল আই এবং বুধ ও বৃহস্পতিবার দুপুর ১২টায় সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে দেখা যাচ্ছে ‘এটা আমাদেরই গল্প’।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইন্তেখাব দিনারইরফান সাজ্জাদএটা আমাদেরই গল্পকেয়া পায়েলখায়রুল বাসারডিকন নূরদীপা খন্দকারনাদের চৌধুরীমনিরা আক্তার মিঠুমাহমুদুল ইসলামলিড বিনোদনশিল্পী সরকার অপুসুনেরাহ বিনতে কামাল
শেয়ারTweetPin

সর্বশেষ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ আরও জটিল আকার ধারণ করছে

এপ্রিল ৯, ২০২৬

যুদ্ধ বিরতির কোন ইতিবাচক প্রভাব পড়েনি তেলের বাজারে

এপ্রিল ৯, ২০২৬

ডিজিটাল সিকিউরিটি আইনের সংস্কার চায় সরকার: তথ্যমন্ত্রী

এপ্রিল ৯, ২০২৬

বিশ্বকাপে খেলতে অবসর ভেঙে ফিরতে চান সুয়ারেজ

এপ্রিল ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ইউক্রেনকে ১ হাজার সেনার মরদেহ হস্তান্তর

এপ্রিল ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT