চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানে মসজিদে বিস্ফোরণ: নিহত ২৫

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫০ অপরাহ্ণ ৩০, জানুয়ারি ২০২৩
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

আজ সোমবার পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারের একটি মসজিদের ভেতর  বিস্ফোরণে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছে। এছাড়াও আহত হয়েছে আরও ১৪০ জনের মত।

বার্তা সংস্থা আলজাজিরার প্রতিবেদন থেকে জানা যায়, পুলিশ হাউজিং ব্লকের কাছে অবস্থিত মসজিদটিতে মুসল্লিরা প্রার্থনার জন্য জড়ো হলে বিস্ফোরণটি ঘটে। ধারণা করা হচ্ছে যে হামলাটি একটি আত্মঘাতী হামলা ছিল এবং হামলাকারী মসজিদের ভেতরেই ছিল।

পুলিশ জানায় বিস্ফোরণের সময় ভিতরে প্রায় ২০০ জনের মত লোক ছিল।

৩৮ বছর বয়সী একজন পুলিশ কর্মকর্তা মীনা গুল বলেন, বোমা বিস্ফোরণের সময় তিনি মসজিদের ভেতরে ছিলেন। কীভাবে তিনি অক্ষত অবস্থায় বেঁচে গেছেন তা তিনি জানেন না।

একজন প্রত্যক্ষদর্শী স্থানীয় নিউজ চ্যানেল জিও টিভিকে বলেন, নামাজের সময় বিস্ফোরণটি ঘটে। এতে একটি দ্বিতল ভবন ধসে পড়েছে। বিস্ফোরণের সময় তিনি মসজিদের ঠিক বাইরেই ছিলেন। স্থানীয় পুলিশ কর্মকর্তা সিকান্দার খান জানান, বিল্ডিংটির একটি অংশ ধসে পড়েছে এবং বেশ কয়েকজন নিচে চাপা পড়েছে বলে ধারণা করা হচ্ছে।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান টুইটারে হামলার নিন্দা করে বলেন, পেশোয়ারের পুলিশ লাইন মসজিদে নামাজের সময় সন্ত্রাসী আত্মঘাতী হামলার তীব্র নিন্দা করছি। সন্ত্রাসবাদের ক্রমবর্ধমান হুমকি মোকাবেলায় আমাদের গোয়েন্দা তথ্য সংগ্রহের উন্নতি এবং পুলিশ বাহিনীকে যথাযথভাবে সজ্জিত করা অপরিহার্য।

Reneta

আফগানিস্তানের সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এই হামলায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী বা ব্যক্তি হামলার দায় স্বীকার করেনি।

 

 

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাকিস্তানবিস্ফোরণমসজিদে বিস্ফোরণ
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্রোবি ও গ্যাকপোর জোড়া গোলে সুইডেনকে উড়িয়ে দিল নেদারল্যান্ডস

জুন ২১, ২০২৬

শেষ কবে বাবার সঙ্গে বসে একটা সিনেমা দেখেছেন?

জুন ২১, ২০২৬

বিশ্বকাপে পাকিস্তানকে দাপটে হারাল বাংলাদেশ

জুন ২০, ২০২৬
ছবি: সংগৃহীত- প্রধানমন্ত্রী তারেক রহমান

দুই দেশ সফরে প্রধানমন্ত্রী, প্রথম গন্তব্য মালয়েশিয়া পরে চীন

জুন ২০, ২০২৬

অবসর ভেঙে মাঠে ফিরছেন ব্রাজিল কিংবদন্তি রোনালদিনহো?

জুন ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT