চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমাদের হুমায়ুন ফরীদি নাই, মোশাররফ করিম আছেন’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪১ অপরাহ্ন ১৬, জানুয়ারি ২০২৪
বিনোদন
A A

হুগলির এক গ্যাংস্টার যার নাম হুব্বা। সেই চরিত্র পর্দায় আনছেন অভিনেতা মোশাররফ করিম। এ ছবির প্রকাশিত ট্রেলার যারা দেখেছেন চোখ কপালে তুলে বলেছেন এ কোন মোশাররফ, যাকে অতীতে কেউ দেখেনি! ছবিতে মোশাররফ করিমের অভিনয় ক্যারিশমা সত্যি দর্শকদের মুগ্ধ করবে, এমন আভাসই পাওয়া যাচ্ছে!

সেই প্রসঙ্গ টেনে বাংলাদেশে ‘হুব্বা’র আমদানিকারক আবদুল আজিজ বললেন, মোশাররফ করিম যে কি মাল এই ছবি দেখলে বুঝবেন!

কলকাতার ছবি ‘হুব্বা’ ১৯ জানুয়ারি পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে। মুক্তির আগে চ্যানেল আই অনলাইনকে আবদুল আজিজ বলেন, হুব্বা না দেখলে আসল সিনেমা দেখার স্বাদ মিস করবেন। আরও পরিস্কার করে বলি, হুব্বা দেখেন নাই তো আপনি সিনেমা দেখেন নাই।

‘হুব্বা করে মোশাররফ ভাই খুবই উচ্ছ্বসিত ছিলেন। তার কাছ থেকে গল্প শুনে ছবিটি বাংলাদেশে আনতে আগ্রহী হই। ইতোমধ্যে আমদানির জন্য মন্ত্রণালয়ের অনুমতি পেয়েছি। তবে এখনো সেন্সর হয়নি। আশা করছি ১৯ তারিখের আগেই সেন্সর পেয়ে যাবো। এই ছবি ১০০ হলে রিলিজ করব।’-মঙ্গলবার দুপুরে এমনটাই বলছিলেন আজিজ।

হুব্বা মুক্তি প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, মাফিয়া চরিত্রটি করার আগে ভয়ে ছিলাম। কারণ চরিত্রের ওজন ও ভাষাগত দিক কীভাবে কেটে আগাবো এটা কঠিন ব্যাপার ছিল। ডাবিং করার সময় যেটা দেখলাম এ ছবি নিয়ে আমি খুশি। পরিচালক প্রযোজক দুজনেই ভীষণ খুশি হয়েছেন। এর আগে ‘মহানগর’ এবং ‘মোবারকনামা’য় দর্শক আমাকে যেভাবে পছন্দ করেছেন, আমার মন থেকে বিশ্বাস হচ্ছে ‘হুব্বা’ দর্শক পছন্দ করতে পারেন, দ্যাটস ইট!

এদিকে, মোশাররফ করিমকে নিয়ে দুটি সিনেমা বানানোর উদ্যোগ নিয়েছে জাজ মাল্টিমিডিয়া। প্রযোজক আজিজ বলেন, মোশাররফ ভাইয়ের জন্য দুটি সিনেমা তৈরি আছে। উনি যেদিন থেকে শিডিউল দেবেন সেদিন থেকে শুটিংয়ে যাবো। আমাদের হুমায়ুন ফরীদি ভাই নাই, এখন মোশাররফ ভাই আছেন। মোশাররফ ভাই শিডিউল না দিলে এই ছবি দুটো কখনো হবে না। কারণ গল্প দুটো তাকে মাথায় নিয়ে সাজানো। মোশাররফ ভাইয়ের অপেক্ষায় আছি।

Reneta

এদিকে, কলকাতার ছবি ‘হুব্বা’ ট্রেলারে উঠে এসেছে চৌকস গ্যাংস্টারের নৃশংসতার ছাপ! ছবিতে মোশাররফ করিমকে যেভাবে তুলে ধরা হয়েছে, সেই রূপে আগে দেখা যায়নি তাকে। পরিচালক ব্রাত্য বসু জানান, থ্রিলার এবং কমেডির মিশেলে তৈরি করা হয়েছে ‘হুব্বা’। নাম ভূমিকায় মোশাররফ করিম ছাড়াও পুলিশ অফিসারের চরিত্রে দেখা গেছে ইন্দ্রনীল সেনগুপ্তকে। এছাড়া আরও অভিনয় করেছেন শ্রাবণী দাস, সৌমিক হালদার প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অভিনয়আজিজআব্দুল আজিজকলকাতার ছবিপরিবেশকব্রাত্য বসুলিড বিনোদনসিনেমাহুব্বাহুমায়ুন ফরীদিহুমায়ূন ফরীদিিআজিজ
শেয়ারTweetPin

সর্বশেষ

চেলসিতে জাইমা রহমানের সুযোগ পাওয়া নিয়ে অবস্থান পরিষ্কার করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

মার্চ ২৩, ২০২৬

আর্সেনালের অপেক্ষা বাড়িয়ে শিরোপা জিতল ম্যানসিটি

মার্চ ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

আয়াতুল্লাহ খামেনির পূর্বপুরুষদের সাথে ভারতের সম্পর্ক কী!

মার্চ ২৩, ২০২৬

শীর্ষ আরও মজবুত করল বার্সেলোনা

মার্চ ২২, ২০২৬

তিন দিনেই ৩০০ কোটির গণ্ডি পার!

মার্চ ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT