চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মরক্কোকে হারিয়ে কাতারে তৃতীয় ক্রোয়েশিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৬ অপরাহ্ণ ১৭, ডিসেম্বর ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

কাতার বিশ্বকাপে গ্রুপপর্বের দেখায় দুদলের লড়াই থেমেছিল গোলশূন্য ড্র-য়ে। মানরক্ষার তৃতীয় স্থান দখলের ম্যাচে ক্রোয়েশিয়ার সঙ্গে আর পেরে ওঠেনি আফ্রিকার সিংহ খ্যাত মরক্কো। লুকা মদ্রিচদের কাছে রোমাইন-হাকিমিরা মেনেছেন ২-১ গোলের হার। তৃতীয় হয়ে এবার আসর শেষ করেছে গতবারের রানার্সআপ ক্রোয়েশিয়া।

খালিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে দুদলই লড়েছে সেরাটা দিয়ে। ম্যাচের সাত মিনিটে জসকো গ্যাভারিওল ক্রোয়েটদের এগিয়ে দিলে দুই মিনিট পর আশরাফ দারি সমতায় ফেরান মরক্কোকে। ৪২ মিনিটে জয়সূচক গোলটি আনেন মিলাভ অরসিচ। ইতিহাস গড়া আফ্রিকার দলটিকে থামতে হল চতুর্থ হয়ে, বিশ্বকাপে আফ্রিকান কোনো দেশের এটাই সর্বোচ্চ অর্জন।

সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে ৩-০ ব্যবধানে হেরে বিশ্বজয়ের স্বপ্ন শেষ হয় যায় ক্রোয়েশিয়ার। আরেক সেমিতে ফ্রান্সের কাছে হেরে ইতিহাসকে আরও সমৃদ্ধ করার দৌড় থেকে ছিটকে যায় মরক্কো। শিরোপা নির্ধারণী ম্যাচে রোববার লুসেইল স্টেডিয়ামে নামবে ফ্রান্স ও আর্জেন্টিনা। বাংলাদেশ সময় রাত নয়টায় শুরু হবে ফাইনাল মহারণ।

শনিবার রাতে অধিনায়ক মদ্রিচের বিশ্বকাপের শেষ ম্যাচটি রাঙাতে সবকিছু করেছে ক্রোয়েশিয়া। বিশ্বমঞ্চে আর দেখা যাবে না সময়ের অন্যতম সেরা মিডফিল্ড তারকাকে। বল দখলের লড়াইয়ে সমানে থাকলেও গোলে শটে এগিয়ে ছিল ক্রোয়েটরা। নয়টি শটের চারটিতে পরীক্ষা নিতে পেরেছিল ইয়াসিন বোনোর। বিপরীতে একদম ছেড়ে কথা বলেনি মরক্কো। সাত শটের দুটি রেখেছিল গোলমুখে।

স্পেন, পর্তুগালকে হারিয়ে রূপকথার জন্ম দেয়া মরক্কো চতুর্থ হয়ে থামার আগে লড়েছে শেষ সময় পর্যন্ত। তবে জয়-পরাজয়ের ব্যবধান গড়ে দিছে প্রথমার্ধের দুই গোল। অবশ্য এদিন শুরুর দশ মিনিটে দুটি গোলের রোমাঞ্চ দেখেছে ফুটবল বিশ্ব।

ম্যাচের সপ্তম মিনিটে মদ্রিচের ফ্রি-কিক ধরে ক্রোয়েশিয়াকে এগিয়ে দেন গ্যাভারিওল। ইভান পেরিসিচের হেড থেকে বল বানিয়ে আরেকটি হেডে বোনোকে পরাস্ত করেন ক্রোয়েট রক্ষণ তারকা। দুই মিনিট পর সমতায় ফেরে মরক্কো। এবারও ফ্রি-কিক থেকে দুর্দান্ত গোল। হাকিম জিয়েচের বাড়ানো বলে মাথা ঠুকে দেন আশরাফ দারি। তিনিও একজন ডিফেন্ডার।

Reneta

পরে বারবার আক্রমণের সুফল আসতে চলেছিল ২৯ মিনিটে। অবশ্য বড় সুযোগ তৈরি করেও ঠিকঠাক সমাধান করতে পারেননি জিয়েচ। উল্টো ৪২ মিনিটে পিছিয়ে পড়ে অ্যাটলাস পর্বতের দেশটি। মরক্কোর রক্ষণে ভুলের সুযোগ নিয়ে জোরাল শটে বল জালে জড়িয়ে দেন মিলাভ অরসিচ।

বিরতির পর সমতায় ফিরতে একের পর এক আক্রমণ চালায় মরক্কো। ক্রোয়েশিয়াও বেশ কয়েকবার সুযোগ তৈরি করে। তবে আর গোল গোল না হলে শেষ অবধি ২-১ ব্যবধানের জয়ে নিয়ে মাঠ ছাড়ে ক্রোয়েশিয়া। আফ্রিকার কোনো দেশ হিসেবে প্রথমবার সেমি নিশ্চিত করা মরক্কো থামল শীর্ষ চারের চারে থেকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাতার বিশ্বকাপ-2022ফিফা বিশ্বকাপ আর্জেন্টিনাফিফা বিশ্বকাপ ক্রোয়েশিয়াফিফা বিশ্বকাপ ফ্রান্সফিফা বিশ্বকাপ মরক্কোমদ্রিচসেমিলিড ফিফা বিশ্বকাপহাকিমি
শেয়ারTweetPin

সর্বশেষ

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পরীক্ষা করে দেখা হচ্ছে: জয়সোয়াল

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT