চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এখনও বিশ্বকাপ জয়ে অবদান রাখতে পারেন মরগান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৬ অপরাহ্ণ ১৭, জুন ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

ঘরের মাঠে ইংল্যান্ডকে বিশ্বকাপ জেতাতে কার্যকর ভূমিকা রেখেছিলেন ইয়ন মরগান। ইংলিশদের সাদা বলের অধিনায়ক ওয়ানডের পর এবার টি-টুয়েন্টি বিশ্বকাপও জিততে চান। বছরের শেষভাগে অস্ট্রেলিয়ায় হতে চলা বিশ্ব আসরের আগে শারীরিক চাপ সামলাতেও প্রস্তুত তিনি।

ফিটনেস ঠিক রাখতে চলতি গ্রীষ্মে ইংল্যান্ডের কিছু সীমিত ওভারের ম্যাচে বিশ্রামে থাকতে চান মরগান। বিশ্বকাপ জয়ে অবদান রাখতেই এমন সিদ্ধান্ত।

জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে চোটে পড়েন মরগান। টি-টুয়েন্টি ব্লাস্টে মিডলসেক্সের হয়ে খেলার সময়ও কুঁচকির চোট ভুগিয়েছে। শুক্রবার নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ওয়ানডের সিরিজে অবশ্য নামছেন ৩৫ বর্ষী তারকা।

গত ১৮ মাসে আন্তর্জাতিক ক্রিকেটে কোনো সেঞ্চুরির দেখা পাননি মরগান। একটিমাত্র হাফ সেঞ্চুরি এসেছে সময়টাতে। ঘরোয়া ক্রিকেটে সেঞ্চুরি ও হাফসেঞ্চুরি কোনোটাই নেই। তবুও টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলতে চান।

ভারতের মাটিতে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে ট্রফি ধরে রাখার প্রশ্নে অবশ্য বলেছেন- ‘এটা অনেক দূরের পথ।’

‘আমাকে প্রথমে টি-টুয়েন্টি বিশ্বকাপে যেতে হবে। আমি কি এখনো দলে, মাঠে এবং মাঠের বাইরে অবদান রাখছি? অধিনায়কত্ব শুরুর পর থেকে সবার সঙ্গে যতটা সৎ ছিলাম, তেমনই থাকব। এখনো মনে করি, অবদান রাখছি। মনে হচ্ছে বিশ্বকাপ জয়ে অবদান রাখতে পারি। এটা আমার জন্য গুরুত্বপূর্ণ।’

Reneta

ফিটনেস ঠিক রাখতে ইংলিশদের বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেছেন, ‘আসলেই দলের সর্বোত্তম স্বার্থ আমার হৃদয়ে আছে। দায়িত্ব নেয়ার পর থেকে সেই বিশ্বাস রেখেছি। এমুহূর্তে যে অবস্থানে আছি, সেই অবস্থানে থাকাটা একটি বিশেষ অধিকার।’

জুলাই মাসে ভারত ও সাউথ আফ্রিকার বিপক্ষে দুটি গুরুত্বপূর্ণ সিরিজ খেলবে ইংল্যান্ড। দুই সিরিজে থ্রি লায়ন্সরা ছয়টি টি-টুয়েন্টি ম্যাচ খেলবে। বিশ্বকাপের আগে যা ভালো প্রস্তুতি মানছেন মরগান। ফিটনেস ধরে রাখতে এই ছয় ম্যাচের অন্তত দুটিতে খেলবেন না।

‘টি-টুয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিতে জুলাই আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাস। একমাস ধরে দুটি অত্যন্ত শক্তিশালী দলের বিপক্ষে খেলা, যা আমাদের জন্য পরীক্ষা। এখানেই আমরা বিশ্বকাপের জন্য সেরাটা তৈরির চেষ্টা করতে চাই। তারপরে পাকিস্তানে যাওয়ার আগে আমাদের আর আন্তর্জাতিক ক্রিকেট নেই।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২০মরগানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবলারের মৃত্যুর পর কেন মাঠের পাশে কংক্রিটের দেয়াল নিষিদ্ধ করল ইংল্যান্ড

আগস্ট ৭, ২০২৬

বার্সার প্রস্তাব ফিরিয়ে দিল ম্যানসিটি, বিশ্বজয়ী রদ্রির ভবিষ্যৎ কতটা অনিশ্চিত

আগস্ট ৭, ২০২৬

ধাত্রীকে দিয়ে বাড়িতে সন্তান প্রসব করাতে গিয়ে প্রসূতির মৃত্যু

আগস্ট ৭, ২০২৬

‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগস্ট ৭, ২০২৬

বিমানমন্ত্রী ও হুইপের পথসভায় গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT