চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আজ রবিবার’ পরিচালনার দায়িত্ব পেয়ে কেঁদেছিলেন জীবন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪১ অপরাহ্ন ২৭, জুন ২০২৪
বিনোদন
A A

নাট্য সংস্কৃতির বিরাট অংশজুড়ে বিরাজমান নন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের লেখা ‘আজ রবিবার’ নাটক। ১৯৯৫ সালে নির্মিত এই নাটকটি প্রজন্মের পর প্রজন্ম মুগ্ধ করে যাচ্ছে। হয়তো যুগের পর যুগ এভাবেই মানুষ মনে রাখবে কালের সাক্ষী ‘আজ রবিবার’।

তবে মজার ব্যাপার হচ্ছে, হুমায়ূন আহমেদের অমর সৃষ্টি হিসেবে বিখ্যাত হলেও এই নাটকটির পরিচালক মনির হোসেন জীবন। যিনি বুধবার দিবাগত রাতে প্রয়াত হয়েছেন।

বছর দুয়েক আগে সেই কালজয়ী ‘আজ রবিবার’ পরিচালনার দায়িত্ব পাওয়া নিয়ে চ্যানেল আই অনলাইনের সাথে বিশেষ সাক্ষাৎকার দিয়েছিলেন জীবন। যেখানে তিনি শুনিয়েছিলেন ‘আজ রবিবার’ নিয়ে বহু অজানা গল্প!

সদ্য প্রয়াত মনির হোসেন জীবনের সেই সাক্ষাৎকারের কিছু অংশ হুবুহু তুলে ধরা হলো-

১৯৯৩ সালে হুমায়ূন স্যারের সঙ্গে আমার পরিচয়। সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ করতাম। স্যারের ‘আগুনের পরশমণি’ সিনেমাতে ভাড়াটে সহকারী পরিচালক ছিলাম। তখন বাংলাদেশ টেলিভিশনে প্যাকেজ আন্দোলয় হয়। টিভির লিস্ট করা আর্টিস্ট, প্রযোজকদের নাটক শুধুমাত্র প্রচার হতো। তখন শবনম পারভীন আমাকে প্যাকেজ ফোরাম কমিটিতে যুক্ত করেন। সেই আন্দোলনের সৈনিক আমিও ছিলাম। প্রেসক্লাবের সামনে রাজপথে স্লোগান দিতাম।

বাংলাদেশ টেলিভিশনের প্রথম ধারাবাহিক ‘শিল্পী’, পরিচালক ছিলেন মামুনুর রশিদ। সেই নাটকের প্রধান সহকারী ছিলাম। তখন আহমেদ ইউসুফ সাবের স্যার, বরকত উল্লাহ স্যার, মোহন খান স্যার তাদের সঙ্গে কাজ করতাম। তখন হুমায়ূন স্যার নুহাশ চলচ্চিত্রের জন্য ভালো পরিচালক খুঁজছিলেন। তৎকালীন স্বনামধন্য ডিওপি আনোয়ার হোসেন বুলু ভাইয়ের মাধ্যমে হুমায়ূন স্যারের সঙ্গে দেখা করতে বলেন। পরে স্যারের সঙ্গে ‘নক্ষত্রের রাত’ নাটকে প্রথম প্রধান সহকারী হিসেবে কাজ করি।

স্যার আমার উপর খুশী হয়ে ‘আজ রবিবার’ নাটকটি পরিচালনা করতে দিয়েছিলেন। আমি অবাক হয়েছিলাম, কান্না করেছিলাম। ‘আজ রবিবার’ নাটক দিয়েই টিভি মিডিয়াতে পরিচালক হিসেবে আমার আত্মপ্রকাশ। এজন্য আমি স্যারের কাছে আজীবন কৃতজ্ঞ। এতগুলো বছর পরেও আমাকে যারা চেনেন তারা বলেন ‘আজ রবিবার’ নাটকের পরিচালক। তখন খুশীর সীমা থাকে না। স্যার যেভাবে আমাকে ‘আজ রবিবার’ লিখে দিয়েছিলেন আমি চেষ্টা করেছিলাম সেভাবে ফুটিয়ে তোলার।

আমরা সেট বানিয়ে অনেক রাত পর্যন্ত শুটিং করতাম। স্যার মাঝেমাঝে শুটিংয়ে যেতেন। মেকিং নিয়ে স্যার কখনও কিছু বলতেন না। কিন্তু সংলাপ ইমপ্রোভাইস করতে দিতেন। বিভিন্ন জায়গায় উনি আমাকে ‘আজ রবিবার’র পরিচালক বলে পরিচয় করিয়ে দিতেন।

একটা মজার অভিজ্ঞতা জানাই। ‘আজ রবিবার’ অভিনেতা ফারুক আহমেদের প্রথম নাটক। ওই নাটকের একটি দৃশ্যে ফারুক আহমেদ দরজার ছিদ্র দিয়ে তাকাতেন। ছিদ্র দিয়ে দেখার আইডিয়াটা হুমায়ূন স্যারের আইডিয়া। স্যার সেদিন শুটিং দেখছিলেন। স্যার আমাকে বলছিলেন, ফারুককে কি একটা সত্যি সত্যি থাপ্পড় খাওয়ানো যায়? আমি বলি, অবশ্যই যায় স্যার। এভাবে দৃশ্য দুবার ঠিকভাবে হওয়ার পরেও আলী যাকের ভাইকে বলে ফারুক ভাইকে অরিজিনাল থাপ্পড় খাওয়াই। এছাড়া সুজা খন্দকার এয়ার ফোর্সে চাকরী করতেন। তাকে একদিন মেকাপ নিয়ে বসিয়ে রেখেছিলাম। এভাবে স্যার এসে মজা করতেন।

‘আজ রবিবার’ নাটক মানুষ এত পছন্দ করেছে হুমায়ূন স্যারের গল্প ও চিত্রনাট্যের কারণে। আমি হয়তো সেইটা ভালোভাবে উপস্থাপনের চেষ্টা করেছি মাত্র। তাই কাজটি ভালো হওয়ার জন্য বেশী ক্রেডিট হুমায়ূন স্যারকে দিতে চাই। উনি আমাকে দারুণভাবে গাইড করেছিলেন। তবে মেকিংয়ের ব্যাপারে কিছু বলতেন না। সংলাপ নিয়ে সংশোধন করে দিতেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অভিনয়আজ রবিবারনাটকমনির হোসেন জীবনলিড বিনোদনসিনেমাহুমায়ূন আহমেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

বিয়ে নয়, বাগদান!

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিতে চায় আমিরাত

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান অন্তত ছয় মাস যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত: আরাগচি

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে হঠাৎ স্বস্তির বৃষ্টি

এপ্রিল ১, ২০২৬

সিলেট জেলা স্টেডিয়ামের জরাজীর্ণ অবস্থা দেখে ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী

এপ্রিল ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT