চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘রশিদ আমাকে মা ডাকতেন’, স্মৃতি আওড়ালেন মমতা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৩ অপরাহ্ণ ০৯, জানুয়ারি ২০২৪
বিনোদন
A A

ভারতীয় শাস্ত্রীয় সংগীতের অন্যতম গুণী শিল্পী উস্তাদ রশিদ খান আর নেই। তার মৃত্যুর খবরে শুধু ভারত নয়, বাংলাদেশি সংগীতপ্রিয় মানুষেরাও চোখের জল ফেলছেন। মাত্র ৫৬ বছরে সংগীতের এই প্রিয় মুখটিকে হারিয়ে শোকার্ত সবাই।

এদিন বিকেল ভারতীয় সময় পৌনে ৪টায় হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রশিদ খান। তার মৃত্যুর খবর শোনেই কাজ ফেলে হাসপাতালে পৌঁছান পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। পরে সংবাদকর্মীদের মুখোমুখি হয়ে আবেগ সামলে কথাও বলেন মমতা। জানান, শিল্পী রশিদ তাঁকে মা বলে ডাকতেন।

তিনি বলেন, “উস্তাদ রশিদ খান আর নেই, কথাটা ভেবেই গায়ে কাঁটা দিচ্ছে। ভাবতেই পারছি না, ও নেই। ওঁর মিষ্টি গলাটা আর শুনতে পাব না। কথাটা বলতে গিয়ে এখনও আমার গায়ে কাঁটা দিচ্ছে।’’

প্রয়াত রশিদকে দেখে রশিদের চিকিৎসক এবং শিল্পীর স্ত্রী-পুত্র-কন্যাকে পাশে নিয়ে সাংবাদিক বৈঠক করেন মমতা। বলেন,‘‘আমাকে কথাগুলো বলতে হচ্ছে বলতে হবে বলে। কিন্তু বলতে কষ্ট হচ্ছে। কী করব বলুন সবটাই সামলাতে হয়। মমতা বলেন, ‘‘রশিদ ছিল আমার ভাইয়ের মতো। খুব ভাল সম্পর্ক ছিল আমাদের। বাংলা উর্দু মিশিয়ে মিষ্টি করে কথা বলত। ও আমাকে বলত, ‘তুমি আমার মা আছো’।’’

পশ্চিমবাংলার বহু সরকারি অনুষ্ঠানে যোগ দিয়েছেন রশিদ। সরকার তাকে ‘বঙ্গবিভূষণ’ সম্মানও দিয়েছিল। মমতা নিজে গান শুনতে ভালবাসেন। বহু অনুষ্ঠানে ঘনিষ্ঠ মহলে রশিদের গানের প্রশংসাও করতে শোনা গিয়েছে তাকে। সেই রশিদের মৃত্যু সংবাদ জানাতে এসে স্বাভাবিক ভাবেই উঠে আসে পুরনো কথা।

মমতা বলেন, ‘‘ওঁকে উস্তাদ বলা হয়। রবীন্দ্র সংগীতও দারুণ গাইত। সমস্ত ভাষায় দখল ছিল। সবার সঙ্গে ভাল সম্পর্ক ছিল। মাত্র ৫৫ বছর বয়স। আমি মনে প্রাণে চেয়েছিলাম ও ফিরে আসুক। কিন্তু শেষ পর্যন্ত ওঁকে ফেরাতে পারলাম না। রশিদের গান আর আমরা শুনতে পাব না। ভেবেই আমার দুঃখ লাগছে। একজন অসাধারণ মানুষ ছিল। ওর মৃত্যু আমাদের বড় ক্ষতি। দেশের ক্ষতি।’’

Reneta

হাসপাতালের সামনে মমতার পাশেই দাঁড়িয়েছিলেন শিল্পীর স্ত্রী-পুত্র-কন্যা। তাদের কাঁধে হাত রেখে মমতা বলেন, ‘‘রশিদ চলে গিয়েছে ওরা ভাবছে ওরা অভিভাবকহীন হয়ে গিয়েছে। অভিভাবকহীন হয়নি। আমি ওঁদের অভিভাবক হয়ে থাকব। ছেলেকে খুব ভাল শিল্পী হিসাবে তৈরি করে দিয়ে গিয়েছে রশিদ। ওকে এগিয়ে দিতে হবে। আমি আর কী বলব আমার একজন সুহৃদ হারিয়ে গেল।’’

শিল্পীকে সম্মান জানাতে রাজ্য সরকার কী কী পরিকল্পনা করেছে, সে কথাও জানান মমতা। বলেন, ‘‘আমি রশিদের স্ত্রীকে জিজ্ঞাসা করেছিলাম। ওঁরা বলেছেন, ‘দিদি আপনি যা করবেন তা-ই হবে’। ওঁকে উস্তাদ বলে সম্মান করা হয়। আমরা সমস্ত সম্মাননীয় ব্যক্তিদের প্রয়াণের পর রবীন্দ্র সদনে নিয়ে আসি। উস্তাদ রশিদকেও সম্মান জানাতে বুধবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত তার মরদেহ রবীন্দ্র সদনে শায়িত রাখা হবে। যাতে শিল্পীর অনুরাগীরা তাকে শ্রদ্ধার্ঘ্য জানাতে পারেন। এর পর ঠিক ১টার সময় প্রয়াত শিল্পীকে ‘রাজ্যের সর্বশ্রেষ্ঠ সম্মান’ গান স্যালুট দেবে কলকাতা পুলিশ। সেই অনুষ্ঠানও হবে সদনেই।’’

মমতা জানিয়েছেন, এর পর সদন থেকে শিল্পীর দেহ নিয়ে যাওয়া হবে নাকতলার বাড়িতে। সেখান থেকে তার দেহ শেষকৃত্যের জন্য নিয়ে যাওয়া হবে টালিগঞ্জের কবরস্থানে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উস্তাদ রশিদরশিদলিড বিনোদনশিল্পী উস্তাদ রশিদ
শেয়ারTweetPin

সর্বশেষ

হাঙ্গেরিতে শেষ রাউন্ডে হেরে নর্ম মিস নীড়ের

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের সব দায়িত্ব দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীকে দেওয়া হয়েছে: মির্জা ফখরুল

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেক উইথ নিশাত ২০২৬-এর মেন্টি তারমিম রহমান

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

কোনো প্রতিভা প্রতিবন্ধকতার কারণে থেমে থাকবে না: আইসিটি মন্ত্রী

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলন কারও একার কৃতিত্ব নয়, গণতন্ত্রকামী সবার অবদান রয়েছে: আতিকুর রহমান রুমন

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT