চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদি আরবে আল মারাই কোম্পানি পরিদর্শনে রাষ্ট্রদূত

রুমী সাঈদরুমী সাঈদ
৭:৪৮ অপরাহ্ন ২১, জুন ২০২২
প্রবাস সংবাদ
A A

সৌদি আরবের রিয়াদস্থ আলমারাই কোম্পানির ডেইরি ফার্ম পরিদর্শন করেছেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী ।

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের জনপ্রিয় আলমারাই কোম্পানীর এ ফার্ম রিয়াদের আল খারজ এ অবস্থিত। পরিদর্শনের সময় তার সাথে দূতাবাসের উদ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আলমারাই সৌদি আরবে অত্যন্ত সুপরিচিত জনপ্রিয় কোম্পানি। এ কোম্পানিতে বর্তমানে প্রায় ১,১০০ বাংলাদেশি প্রবাসী কর্মরত রয়েছেন। রিয়াদের আলমারাই ফার্মে বিভিন্ন বয়সী প্রায় ৩৫,০০০ উন্নত জাতের গরু রয়েছে। উন্নত প্রযুক্তি, আধুনিক ব্যবস্থাপনা ও পণ্যের সর্বোচ্চ মান ধরে রাখার জন্য এ ফার্মের প্রতিটি স্তরে নেয়া হয় বিশেষ ব্যবস্থা। রিয়াদের এ ফার্ম থেকে প্রতিদিন প্রায় ৭ লক্ষ ৮২ হাজার লিটার দুধ সংগ্রহ করা হয়। এসব দুধ থেকে সম্পূর্ণ অটোম্যাটিক মেশিনে তৈরি হয় দুধ, দই ও লাবান।

সৌদি আরবের অন্যান্য স্থানেও আলমারাই কোম্পানির ফার্ম ও কারখানা রয়েছে। ১৯৭৭ সালে মাত্র ৩০০ গরু দিয়ে শুরু হওয়া এ কোম্পানির বিভিন্ন ফার্মে এখন গরুর সংখ্যা প্রায় এক লক্ষ নব্বই হাজার। যেখান থেকে প্রায় প্রতিদিন ৪ মিলিয়ন লিটার এর বেশি দুধ সংগ্রহ করা হয়।

ডেইরি প্রোডাক্ট ছাড়া ও আলমারাই কোম্পানির রয়েছে বিভিন্ন প্রকার জুস, বেকারি ও পোল্ট্রি পণ্য।

রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী এ সময় আল মারাই কোম্পানির ফার্ম ও কারখানা পরিদর্শন আয়োজন করার জন্য কোম্পানির বিভিন্ন স্তরের কর্মকর্তাদের আন্তরিক ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়া আগামী দিনে এ কোম্পানিতে আরও বেশি বাংলাদেশি অভিবাসীর কর্মসংস্থান হবে বলে আশা প্রকাশ করেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
শেয়ারTweetPin

সর্বশেষ

র‌্যাঙ্কিংয়ে উন্নতি টাইগারদের, টপকাল ক্যারিবীয়দের

মার্চ ১৬, ২০২৬

রাফিনহার হ্যাটট্রিক, সেভিয়াকে হারিয়ে ৪ পয়েন্টের লিড বার্সার

মার্চ ১৬, ২০২৬

সিরিজ জয়ে মিরাজদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

মার্চ ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

১৭ দিনে বইমেলায় বিক্রি ১৭ কোটি টাকা

মার্চ ১৫, ২০২৬

দুর্বৃত্তের এলোপাতাড়ি গুলিতে যুবক নিহত

মার্চ ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT