চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বাংলাদেশে ভালো ক্রিকেটার আছে, তবে বিশ্বমানের নেই’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১২ অপরাহ্ন ১০, জানুয়ারি ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

বাংলাদেশ দলে আগে ২-৩ জন বিশ্বমানের ক্রিকেটার থাকলেও বর্তমানে সেই মানের নেই, বলছেন মঈন আলী। তবে ভালো মানের ক্রিকেটার আছে, এটিও বলেছেন ইংলিশদের তারকা অলরাউন্ডার। তার মতে, বাংলাদেশের ক্রিকেটের উন্নতি হলেও মানসিক দিক থেকে উন্নতি করতে পারেননি ক্রিকেটাররা।

বিপিএলে সিলেট টাইটানসে খেলছেন মঈন। শুক্রবার টিম হোটেলে সংবাদ সম্মেলনে এমন বলেছেন। তার মতে, সাকিব আল হাসান এবং তামিম ইকবাল বড় মাপের ক্রিকেটার ছিলেন। তাদের মতো দুজন ক্রিকেটার লম্বা সময় দলে পাওয়ায় বাংলাদেশকে ভাগ্যবান মনে করছেন তিনি।

‘আগে বাংলাদেশের ২-৩ জন বিশ্বমানের ক্রিকেটার ছিল। সাকিব-তামিম, দুজনেই বড় মাপের ছিলেন। শুধু বিশ্বমানের ক্রিকেটারই না, তারা দুর্দান্ত চরিত্র ছিলেন। তারা লড়াকু ছিলেন এবং যেভাবে তারা খেলেছেন, সে হিসেবে তারা মানসম্মত খেলোয়াড় ছিলেন। বাংলাদেশ ভাগ্যবান যে তাদের মতো দুজন ক্রিকেটারকে বছরের পর বছর পেয়েছে।’

সাকিব-তামিমের বিদায়ের পর বাংলাদেশে আর বিশ্বমানের ক্রিকেটার তৈরি হয়নি, বলছেন মঈন। বলেছেন, ‘বাংলাদেশে এখনও ভালো মানের ক্রিকেটার আছে। কিন্তু ওই (সাকিব-তামিম) মানের নেই। এটাই বাংলাদেশের সমস্যা। একটা পর্যায় পর্যন্ত তাদের ভালো ক্রিকেটার আছে। কিন্তু বাংলাদেশের এখন বিশ্বমানের ক্রিকেটার নেই।’

মোস্তাফিজুর রহমানকে বিশ্বমানের ক্রিকেটারই বলছেন মঈন, তবে সাকিব-তামিমদের সময়ে যে দলীয় সমর্থনটা ছিল, সেটা এখন নেই মনে করেন। বলেছেন, ‘ফিজ বিশ্বমানের ক্রিকেটার, কিন্তু সেই সময়ে খেলত। দলে আপনার এমন (সাকিব-তামিমের মতো) চরিত্র ও লড়াকু খেলোয়াড় প্রয়োজন। বাংলাদেশ সেটারই অভাব বোধ করছে।’

বাংলাদেশ ক্রিকেটের উন্নতি নিয়ে মঈন বলেছেন, ‘বাংলাদেশ ক্রিকেটের উন্নতি হয়েছে, কিন্তু সেই অর্থে (মানসিকভাবে) উন্নতি হয়নি। বিশেষ করে মানসিক দিক থেকে। তারা দুজন (সাকিব-তামিম) মানসিক দিক থেকে বেশ শক্তিশালী ছিলেন।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: তামিম ইকবালবিপিএল ২০২৫মঈন আলীলিড স্পোর্টসসাকিব আল হাসানসিলেট টাইটানস
শেয়ারTweetPin

সর্বশেষ

স্বামী রাহুলকে হারিয়ে যা বললেন অভিনেত্রী প্রিয়াঙ্কা

মার্চ ৩০, ২০২৬

বল টেম্পারিংয়ের কারণে ৫ রান পেনাল্টি, শেষ ওভারে হারল মোস্তাফিজ-ইমনদের লাহোর

মার্চ ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকার দুই সিটিসহ পাঁচ সিটি করপোরেশনে মেয়র পদে এনসিপির প্রার্থী ঘোষণা

মার্চ ২৯, ২০২৬

সারা দেশে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

মার্চ ২৯, ২০২৬

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী আসিফ মাহমুদ

মার্চ ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT