কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্যারিসে থাকা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৈঠক করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, এলিসি প্যালেসে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ আয়োজিত এক নৈশভোজের সময় তাদের সাক্ষাৎ হয়।
প্রতিবেদনে বলা হয়, নৈশভোজের সাইডলাইনে অনুষ্ঠিত বৈঠকের সময় নরেন্দ্র মোদি জেডি ভ্যান্সকে তার নির্বাচনী বিজয়ের জন্য অভিনন্দন জানান। ওয়াশিংটনে আসন্ন সফরের আগে এটি ছিল ট্রাম্প প্রশাসনের শীর্ষ কোনো নেতার সঙ্গে ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম আলাপ।
এদিকে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ দুই নেতার মধ্যে কথোপকথনের একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে প্রধানমন্ত্রী মোদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্টের সঙ্গে হাত মেলাতে দেখা যায়।








