চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোদির দল ছাড়ার দুই সপ্তাহ পর মমতার দলে শ্রাবন্তী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০৮ অপরাহ্ন ২৯, নভেম্বর ২০২১
বিনোদন
A A

চলতি মাসেই ঘোষণা দিয়ে বিজেপি ছেড়েছিলেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় চিত্রনায়িকা শ্রাবন্তী। তার দুই সপ্তাহ পার হতে না হতেই এবার তাকে দেখা গেল মমতা ব্যানার্জীর তৃণমূলে!

‘বাংলার স্বার্থকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিজেপির উদ্যোগ এবং আন্তরিকতার অভাব…’- এমন অভিযোগেই বিজেপি ছেড়েছিলেন শ্রাবন্তী। এরপরেই গুঞ্জন শোনা যাচ্ছিলো, হয়তো তৃণমূলে যোগ দিতে পারেন জনপ্রিয় এই নায়িকা। সে গুঞ্জনই যেন সত্যি হলো।

তৃণমূলের সভামঞ্চে দেখা গেছে শ্রাবন্তীকে। পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, তবে কি দল বদল করলেন নায়িকা? যোগ দিলেন তৃণমূলে?

সোমবার তৃণমূলের দলীয় অনুষ্ঠানের সভামঞ্চে দেখা গেছে শ্রাবন্তীকে। সেখানেই শেষ নয়, সভামঞ্চ থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদও জানান নায়িকা। এদিন সভায় হাজির ছিল তৃণমূলের পাঁচ বিধায়ক। তাদের সামনেই শ্রাবন্তী জানান, ‘আমি বাংলার জন্য কাজ করতে চাই। বাংলারই মেয়ে আমি। মমতাদি’কে অনেক ধন্যবাদ। আপনাদের কাছে অনুরোধ, আমায় আপন করে নিন। আমি আপনাদের জন্যই কাজ করতে চাই’।

এখানেই চমকের শেষ নয়, এদিন শ্রাবন্তীকে সভামঞ্চ দলীয় উত্তরীয় পরিয়ে দলের তরফে সম্মান জানানো হয়। বিজেপি ছাড়লেও রাজনীতি ছাড়ছেন না শ্রাবন্তী। দল বদলে এবার মমতার ছত্রছায়ায় রাজনৈতিক ক্যারিয়ার এগিয়ে নেয়ার কথাই নাকি চিন্তা করছেন টলিউডের এই নায়িকা।

যদিও আনুষ্ঠানিকভাবে তৃণমূলে শ্রাবন্তী যোগ দিচ্ছেন কি না তা এখনও স্পষ্ট নয়। সে বিষয়ে কোনও মন্তব্যও করেননি অভিনেত্রী। যদিও বিধায়ক শ্যামল মণ্ডল জানান, ‘শ্রাবন্তী এখন তৃণমূলে, অন্য কোনও দলে নেই’।

Reneta

চলতি বছর বিধানসভা নির্বাচনের আগে আচমকা বিজেপিতে যোগ দেন শ্রাবন্তী। কিন্তু ভোটের ফল বের হওয়ার পর দেখা যায়, বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে ৫০ হাজারেরও বেশি ভোটে পরাজিত হয়েছেন শ্রাবন্তী। তারপর থেকেই বিজেপির সঙ্গে সম্পর্ক খারাপ হতে থাকে শ্রাবন্তীর। এরপর আগস্ট মাসে নায়িকার জন্মদিনে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে শুভেচ্ছা চিঠি পাঠালে আপ্লুত হয়ে দিদির প্রতি ভালোবাসা প্রকাশ করেন শ্রাবন্তী। তারপর থেকেই শুরু হয়েছিল অভিনেত্রীর তৃণমূলে যোগদানের জল্পনা!

Jui  Banner Campaign
ট্যাগ: কলকাতাতৃণমূলবাংলাবিজেপিমমতামোদিরাজনীতিলিড বিনোদনশ্রাবন্তী
শেয়ারTweetPin

সর্বশেষ

শান্তর দুর্বারকে দেড়শতাধিক রানের লক্ষ্য দিল লিটনের ধূমকেতু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

এনসিপির সারোয়ার তুষারকে সমর্থন জানিয়ে জামায়াত প্রার্থীর মিছিল

ফেব্রুয়ারি ৬, ২০২৬

আইনশৃঙ্খলা বাহিনী কোনো ধরনের গুলি ছোড়েনি: অন্তর্বর্তী সরকার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সংঘর্ষে রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার আহত

ফেব্রুয়ারি ৬, ২০২৬

বেআইনি সমাবেশ ছত্রভঙ্গে পুলিশ আগ্নেয়াস্ত্র ব্যবহার করেনি: ডিএমপি

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT