চট্টগ্রাম বিমানবন্দর সংলগ্ন এলাকায় অবৈধ তেলের মজুদ উদ্ধারে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে।
শুক্রবার (২৭ মার্চ) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে প্রায় ৩০ ড্রাম (প্রায় ৬ টন) অবৈধভাবে মজুদকৃত ডিজেল উদ্ধার করা হয়। একই সঙ্গে ডিজেল লোডিং ও আনলোডিংয়ের কাজে ব্যবহৃত তিনটি পাম্পও জব্দ করা হয়েছে।
অভিযান সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত ডিজেল ও সরঞ্জামের আনুমানিক মূল্য প্রায় ৮ লাখ টাকা।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, জব্দকৃত মালামাল আইনি প্রক্রিয়ার আওতায় নেওয়া হয়েছে এবং এ ঘটনায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।








