চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চকবাজারে নকল ও অবৈধ পণ্যের বিরুদ্ধে অভিযান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১৫ অপরাহ্ন ০৯, এপ্রিল ২০২৬
- সেমি লিড, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দেশের বাজারে নকল ও অবৈধ পণ্যের বিস্তার রোধে রাজধানীর চকবাজার এলাকায় মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) ঢাকার চাঁনখারপুল-সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযানে ‘গ্রে চ্যানেল’-এর মাধ্যমে দেশে প্রবেশ করা বিপুল পরিমাণ ‘নবরত্ন’ ব্র্যান্ডের পণ্য শনাক্ত করা হয়। সংশ্লিষ্টরা জানান, এসব পণ্য অননুমোদিত কারখানায় উৎপাদিত হয়ে অবৈধভাবে বাজারজাত করা হচ্ছিল। অন্যদিকে একই ব্র্যান্ডের মানসম্মত পণ্য ইমামী বাংলাদেশ লিমিটেড গাজীপুরে নিজস্ব কারখানায় উৎপাদন করছে, যা তুলনামূলক কম মূল্যে বৈধভাবে বাজারে পাওয়া যায়। তবে অনেক ক্ষেত্রে ভোক্তারা বিষয়টি সম্পর্কে অবগত না থাকায় প্রতারিত হচ্ছেন।

অভিযান চলাকালে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বৈধ কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হন। এ কারণে তাদের ১৫ দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার জন্য। এই সময়ের মধ্যে তারা এসব পণ্য বিক্রি করতে পারবেন না বলে নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এ ধরনের অভিযান একদিকে সরকারের রাজস্ব সুরক্ষা নিশ্চিত করবে, অন্যদিকে ভোক্তা অধিকার রক্ষা ও বৈধ ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তারা আরও জানান, নিয়মিত অভিযান অব্যাহত থাকলে বাজারে নকল ও অবৈধ পণ্যের প্রবাহ কমবে এবং ভোক্তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে, যা সামগ্রিক অর্থনীতির জন্য ইতিবাচক প্রভাব ফেলবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিযানইমামী বাংলাদেশ লিমিটেডগ্রে চ্যানেলচকবাজারনকল ও অবৈধ পণ্যনবরত্নব্র্যান্ডের পণ্যমোবাইল কোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

শামস সুমন স্মরণে শিল্পকলায় সহকর্মীদের আবেগঘন সন্ধ্যা

এপ্রিল ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

জামায়াতকে পাকিস্তানি বাহিনীর সহযোগী রেখেই মুক্তিযোদ্ধা কাউন্সিল বিল পাস

এপ্রিল ৯, ২০২৬

এবারও বিদেশি ক্রিকেটার ছাড়া হবে ঢাকা লিগ

এপ্রিল ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

শিশু রাতুল ও পানি বিক্রেতা শাহানুরের পাশে দাঁড়ালেন তারেক রহমান

এপ্রিল ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

লিসবনে মেট্রো ধর্মঘটে অচল নগরজীবন

এপ্রিল ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT