চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্কার জিতেই রাম চরণরা মাতলেন উদযাপনে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৮ অপরাহ্ণ ১৪, মার্চ ২০২৩
বিনোদন
A A

রাজামৌলির ‘আরআরআর’- এর ‘নাটু নাটু’ গানের হাত ধরে তেলেগু সিনেমায় মিললো প্রথম অস্কার। এমন জয়ের পর উদযাপন হবে না, তা কী হয়!

সোমবারেই ‘আরআরআর’ পুরো টিম সহ পরিচালক এসএস রাজামৌলি তার লস অ্যাঞ্জেলেসের বাড়িতেই উৎসবে মেতে উঠলেন। ইতিমধ্যেই তাদের সেই পার্টির একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

পরিচালক নিজেই এদিন অতিথি আপ্যায়নের দায়িত্ব সামলান। সঙ্গে ছবির সমস্ত কলাকুশলীরা যে আনন্দ, উচ্ছ্বাসে মেতে উঠেছিলেন তার বাড়িতে সেটা সাকসেস পার্টির ছবি দেখেই বোঝা যাচ্ছে। আর হবে নাই বা কেন, এতদিন টানা লড়াইয়ের পর জয় এলে পার্টি তো হতেই হবে!

‘আরআরআর’ এর অন্যতম কারিগর অভিনেতা রাম চরণের স্ত্রী উপাসনা এদিন সোশ্যাল মিডিয়ায় তাদের এই সাকসেস পার্টির একাধিক ছবি পোস্ট করেন। অস্কার অনুষ্ঠানের পরবর্তী এই পার্টির একাধিক ছবি তিনি তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সকলের সঙ্গে ভাগ করে নেন। সেই ছবি ভিডিও গুলোতে এখন ‘আরআরআর’ ভক্তরা ভালোবাসা দিয়ে ভরিয়ে তুলেছেন।

উপাসনার শেয়ার করা একটি ভিডিয়োতে দেখা গেছে, একদিকে এমএম কিরাবানি পিয়ানো বাজাচ্ছেন, আর সবাই সেটা মন দিয়ে শুনছেন, তার ছন্দে দুলছেন। অন্য আরেকটি ছবিতে রাম চরণকে দেখা গেছে অস্কার সহ এই ছবি আর যে যে পুরস্কার জিতেছে তার সঙ্গে পোজ দিয়ে ছবি তুলতে।

সূত্র: ইন্ডিয়া টুডে

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্কারআরআরআরএসএস রাজামৌলিরাম চরণসাকসেস পার্টি
শেয়ারTweetPin

সর্বশেষ

কাভা কাপ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সেরা তিন যারা

জুলাই ২৯, ২০২৬

পেপাল-পেওনিয়ারের মাধ্যমে লেনদেন চালুর উদ্যোগ

জুলাই ২৯, ২০২৬
ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

জুলাই ২৯, ২০২৬
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

জুলাই ২৯, ২০২৬
বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT