প্রবাসীদের ভোটিং পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মাঝে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। তবে দলীয় ফোরামে আলোচনা করেই এ বিষয়ে চুড়ান্ত মতামত জানাবে দলগুলো। নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, প্রবাসীদের ভোটিং পদ্ধতির ভালো সমাধান হতে পারে প্রক্সি পদ্ধতি। প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, রাজনৈতিক দলের সমর্থন না পেলে ইসির উদ্যোগ ব্যর্থ হবে।







