চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঝোপ বুঝে কোপ, নিন্দিত নেটফ্লিক্স

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪২ অপরাহ্ণ ২২, জুন ২০২৩
বিনোদন
A A

আটলান্টিক মহাসাগরে নিখোঁজ সাবমার্সিবল বা ডুবোজাহাজ টাইটানের কোন সন্ধান এখনও পাওয়া যায়নি। এতাক্ষণে ফুরিয়ে যাওয়ার কথা সাবমার্সিবলের অক্সিজেন। ক্রমশই সেখানকার পাঁচ আরোহীকে জীবিত উদ্ধারের আশাও ছেড়ে দিচ্ছেন উদ্ধারকারীরা। পুরো বিশ্ব যখন ডুবোজাহাজটি উদ্ধার হওয়ার আশায় প্রহর গুনছে, তখন নেটফ্লিক্সের একটি কাজ জন্ম দিয়েছে তুমুল সমালোচনার।

নেটফ্লিক্স ফ্রিডাইভিং ডকুমেন্টারি ‘দ্য ডিপেস্ট ব্রেথ’-এর ট্রেলার প্রকাশ করেছে। এটি অ্যালেসিয়া জেচিনির জীবনকাহিনী প্রদর্শন নিয়ে তৈরি, যিনি ফ্রিডাইভিং-এ বর্তমান বিশ্ব রেকর্ডের অধিকারী। এটি নিয়েই চলছে সমালোচনা।

২০ তারিখ প্রকাশিত ট্রেলারটিতে দেখা গেছে অ্যালেসিয়া জেচিনি সমুদ্রের গভীরে ডুব দিচ্ছেন। ফ্রিডাইভিং হলো একটি ডাইভিং কৌশল যেখানে গিয়ারের পরিবর্তে শ্বাস-প্রশ্বাসকে নিয়ন্ত্রণের মাধ্যমে পানির নিচে টিকে থাকতে হয়।

সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা নেটফ্লিক্সের সময়জ্ঞান নিয়ে প্রশ্ন তুলেছেন। অনেকেই মনে করছেন, ডুবোজাহাজ ডুবে যাওয়ার ঘটনাটিকে ডকুমেন্টারির প্রচারণার জন্য ব্যবহার করেছে নেটফ্লিক্স।

এক নেটিজেন লিখেছেন, ‘এটা প্রকাশের সঠিক সময় নয় এটি’। আরেকজন লিখেছেন, ‘খুবই খারাপ সময়ে প্রকাশ করেছেন’। আরেকজন লিখেছেন, ‘সব কিছু নিয়ে ব্যবসা চলে না’!

রবিবার, সাবটি ডুব দেয়ার দুই ঘণ্টার মধ্যে জাহাজের সাথে এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। টাইটানের পাঁচ আরোহীর মধ্যে একজন পাইলট ও অপর চারজন যাত্রী। এই যাত্রীদের মধ্যে রয়েছেন ব্রিটিশ-পাকিস্তানি ব্যবসায়ী শাহজাদা দাউদ ও তার ছেলে সুলেমান দাউদ, ব্রিটিশ অভিযাত্রী হামিশ হার্ডিং এবং ফ্রান্সের নৌবাহিনীর সাবেক ডুবুরি পল হেনরি নারজুলেত।

Reneta

সূত্র: পিঙ্কভিলা 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আটলান্টিক মহাসাগরটাইটানডুবোজাহাজনেটফ্লিক্সলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ট্রাম্পের হামলা স্থগিতের সিদ্ধান্তে বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

আগস্ট ৩, ২০২৬

সুদানে আদালতে ড্রোন হামলায় নিহত অন্তত ৩৫

আগস্ট ৩, ২০২৬

ইরানের সঙ্গে নতুন দফার আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প

আগস্ট ৩, ২০২৬
ঢাকার আকাশে মেঘাচ্ছন্ন আকাশ, বৃষ্টির পূর্বাভাস. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা, আংশিক মেঘলা থাকবে আকাশ

আগস্ট ৩, ২০২৬

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT