চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে সংবাদে বিব্রত মিশা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৪ অপরাহ্ণ ২৪, মে ২০২৪
বিনোদন
A A
মিশার বিব্রতকর পরিস্থিতি নিয়ে আলোচনা করছে সাংবাদিকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগরের মুখ থেকে ‘শিল্পীদের গরুর হাটে চাকরি দিবেন ডিপজল’ এমন মন্তব্য ছড়িয়েছে। মিশার মন্তব্য দিয়ে বৃহস্পতিবার থেকে একাধিক গণমাধ্যমে খবরও প্রকাশিত হয়েছে।

এরপর থেকে সমালোচনায় পড়েছেন মিশা। নেটিজেনরা তাকে রীতিমত ধুয়ে দিচ্ছেন! বিষয়টি নজরে এসেছে রুপালী পর্দার এই খল-অভিনেতার। পুরো বিষয়টিতে মিশা বিরক্তি প্রকাশ করেছেন।

শুক্রবার দুপুরে চ্যানেল আই অনলাইনের এই প্রতিবেদকের সাথে আলাপে মিশা জানালেন, এমন মন্তব্য দিয়ে তিনি কোনো প্রেস বা জার্নালিস্টকে ইন্টারভিউ দেননি। তাই তার অনুমতি না নিয়ে এমন নিউজ করা উচিত হয়নি।

Banglabid

উদাহরণ টেনে মিশা সওদাগর বলেন, ঘরোয়া আড্ডায় দেশ, ধর্ম, রাজনীতি, অর্থনীতি, পররাষ্ট্র নিয়ে নানা কথা হতে পারে, সব পরিবারে তাই হয়। এই কথাটাও হয়তো রেফারেন্স হিসেবে এসেছিল। যেখানে অনেক মানুষ ছিল। আমাদের ডিপজল ভাইয়ের প্রশংসা করে শিল্পীদের তখন বলছিলাম। ‘টেবিল টক’ কী করে সংবাদে চলে আসতে পারে?

এ বিষয়ে মিশা আরো বলেন, “ঘরোয়া কথাও নিউজে আসতে পারে, কিন্তু তার আগে অবশ্যই অনুমতি নেয়া প্রয়োজন। এই নিয়ে আমি কিন্তু কোনো প্রেসকে কিছু বলিনি। নিউজ ছাপার আগে আমার সাথে কেউ কথাও বলেনি। এটা নিয়ে নিউজ করা অনেকটা সাইবার অপরাধ! আমি সাংবাদিক ভাইদের যেহেতু কিছুই বলিনি তারপরেও এটা নিয়ে তারা নিউজ করেছে, এমনটা তাদের থেকে আশা করিনি।”

মিশা বলেন, কোনো শিল্পী যদি প্রেসে ইন্টারভিউ না দেয় তাহলে ব্যক্তিগত মন্তব্য কোথায় কী বললো তা নিয়ে নিউজ করে অপ্রস্তুত করবেন না। এতে করে ব্যক্তিগত স্বাধীনতা খর্ব করা হয়ে যায়। এই ব্যাপারে আমি সকলের সহযোগিতা চাইবো। আশা করছি আমি সবাইকে বোঝাতে পেরেছি।

Reneta

মিশার সেই ঘরোয়া আড্ডার একটি ভিডিও ইতোমধ্যে একটি ইউটিউব চ্যানেলেও দেখা গেছে। চারদিন আগে পোস্ট করা সেই ভিডিওতে বেকার শিল্পীদের কর্মসংস্থান নিয়ে কথা বলতে দেখা যায় মিশাকে। শুধু সিনেমায় নয়, এসময় টেলিভিশন কিংবা ইউটিউব, ওটিটির জন্য নির্মিত নাটক ও সিরিজেও চলচ্চিত্রের অভিনয়শিল্পীদের কীভাবে কাজে লাগানো যায়, সে বিষয়েও পরিকল্পনা করতে শোনা যায় মিশাকে।

এসময় কর্মসংস্থান বৃদ্ধির বিষয়ে সাধারণ শিল্পীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন শিল্পী সমিতির এই সভাপতি। এই মুহূর্তে যেসব শিল্পীদের হাতে একেবারেই কাজ নেই, জীবিকা নির্বাহ নিয়ে সমস্যায় আছেন সেসব শিল্পীদের ইঙ্গিত করে এক পর্যায়ে মিশাকে ডিপজলের গাবতলীর গরুর হাটে কাজে লাগানোরও পরামর্শ দিতে দেখা যায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়এফডিসিগাবতলীডিপজলমিশামিশা সওদাগরলিড বিনোদনশিল্পী সমিতিসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসিতে কুমিল্লা জেলায় প্রথম ইভা

আগস্ট ১২, ২০২৬

বিটিভির ডিজি হিসেবে কাজী জেসিনের প্রথম কার্যদিবস

আগস্ট ১১, ২০২৬

মোস্তাফিজকে আবারও রেখে দিলেও সাকিব-তাসকিনকে ছেড়ে দিয়েছে দল

আগস্ট ১১, ২০২৬

আবারও মেসি-সুয়ারেজের সাথে জুটি গড়তে পারেন নেইমার

আগস্ট ১১, ২০২৬

জীবন বাঁচাতে ও পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই: ময়মনসিংহ জেলা প্রশাসক

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT