জনপদ

যুবলীগ নেতার চোখ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা

দুর্বৃত্তদের হামলায় যুবলীগ নেতার চোখ ক্ষতিগ্রস্ত, আহত অবস্থায়. Channel i News - চ্যানেল আই নিউজ

দুর্বৃত্তদের হামলায় যুবলীগ নেতার চোখ ক্ষতিগ্রস্ত, আহত অবস্থায়, ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়রা।. Channel i News – চ্যানেল আই নিউজ

লক্ষ্মীপুরে কামাল হোসেন নামে এক যুবলীগ নেতার চোখ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা। তাকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে চিকিৎসক। সোমবার ১৮ মার্চ রাতে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নে নন্দীগ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও মেডিকেল সূত্র জানায়, গুরুতর আহত কামাল হোসেন বশিকপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ও পোদ্দার বাজারের ফল ব্যবসায়ী।

পুলিশ ও এলাকাবাসী জানায়, কামাল হোসেন ইফতারের পর বাড়ি থেকে পোদ্দার বাজারের দিকে যাচ্ছিলেন। নন্দীগ্রাম এলাকায় পৌঁছালে অতর্কিতভাবে দুর্বৃত্তরা হামলা চালিয়ে তাকে এলোপাতাড়ি রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। এক পর্যায়ে রড দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে তার দুটি চোখ উপড়ে ফেলার চেষ্টা করে এবং এক পর্যায়ে পালিয়ে যায় তারা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায় স্বজনরা। অবস্থার অবনতি ঘটলে আশংকাজনক ভেবে কর্তরত চিকিৎসক তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তবে কর্তব্যরত চিকিৎসক জানান তার জীবন সংকটাপন্ন।

কামাল হোসেন বশিকপুর ইউপির সাবেক চেয়ারম্যান আবুল কাশেম জিহাদীর অনুসারী বলে জানিয়েছেন এলাকাবাসী। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন জানান, কামাল হোসেনের অবস্থা আশংকাজনক। তার ডান চোখের-সহ মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তার মাথা, নাখ-মুখ ও চোখ দিয়ে রক্তক্ষরণ হচ্ছে। অবস্থার অবনতি দেখে মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চন্দ্রগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক সেলফোনে জানান, বিশেষ সূত্র জানায়, তার সামনের চার-পাঁচটি দাঁত পড়ে গেছে। ডান চোখটি নষ্ট হয়ে গেছে। মাথায় বেশ গুরুতর যখম হয়েছে। তার অবস্থা আশংকাজনক। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার অস্ত্রোপচারের কাজ চলছে।

ওসি জানান, খবর পেয়ে ঘটনার পরেই দ্রুত পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়। ভিকটিমের স্বজনরা অভিযোগ দেয়ার পরপর মামলা রুজু করা হবে। তবে এ পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। বিকেল চারটা পর্যন্ত থানায় কোন মামলাও হয়নি।

বসিকপুরসহ জেলা সদরের পূর্ব-উত্তরাঞ্চলে বিভিন্ন সহিংসতায় গত ২৫ বছরে আ’লীগ, বিএনপিসহ অন্তত অর্ধশতাধিক খুন এবং দু-শতাধিক লোক আহত হয়েছে। গত বছর জেলা যুবলীগ সাধারণ সম্পাদক নোমান এবং ছাত্রলীগ নেতা রাকিবসহ জোড়া খুনের মধ্য দিয়ে এলাকাটি আবারও অশান্ত হয়ে ওঠে। স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান পলাতক কাসেম জিহাদী ওই জোড়া খুন মামলার প্রধান আসামী।

বিষয়:চন্দ্রগঞ্জ থানাচোখ উপড়ে ফেলাদুর্বৃত্তরাবশিকপুর ইউনিয়ন পরিষদলক্ষ্মীপুর
প্রতিবেদক

মহিউদ্দিন মুরাদ

লক্ষ্মীপুর প্রতিনিধি

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…