রাজনীতি

মির্জা ফখরুলের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

বৈঠকে মির্জা ফখরুল ও ব্রিটিশ হাইকমিশনার উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বৈঠকে মির্জা ফখরুল, ব্রিটিশ হাইকমিশনারসহ অন্যরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ঢাকাস্থ বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বৈঠক করেছেন। এসময় দুই দেশের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়সহ নির্বাচন ও অন্যান্য ইস্যু নিয়ে আলোচনা হয়েছে।

সোমবার (১৬ জুন) সকালে চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপার্সন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

বিষয়:ব্রিটিশ হাইকমিশনার মির্জা ফখরুল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…