চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মির্জা ফখরুলের জামিন আবেদন নামঞ্জুর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০১ অপরাহ্ণ ২২, নভেম্বর ২০২৩
- সেমি লিড, আদালত, রাজনীতি
A A
মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

আজ বুধবার ২২ নভেম্বর দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ (ভারপ্রাপ্ত) ফয়সাল আতিক বিন কাদেরের আদালতে শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করা হয়।

শুনানিকালে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আইনজীবী মাসুম আহমেদ তালুকদার বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বয়স ৮১ বছর। তিনি হৃদরোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত। তার হার্টে চারটি ব্লক ধরা পড়েছে। ইতোপূর্বে তিনি বিদেশ থেকে চিকিৎসা নিয়ে এসেছেন। ঘটনার দিন এবং ঘটনার সময় তিনি ঘটনাস্থলে ছিলেন না। মামলার এজাহারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কী করেছেন, সেই বিষয়ে সুনির্দিষ্টভাবে কোনোকিছু বলা হয়নি। তাকে অযথা হয়রানি করার জন্য এই মামলায় জড়িত করা হয়েছে।

Banglabid

অপরদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু বলেন, এই ঘটনায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্দেশদাতা ও উসকানিদাতা হিসেবে জড়িত করা হয়েছে। তিনিসহ অন্যান্য নেতাদের উসকানি এবং নির্দেশ মোতাবেক বিএনপির নেতাকর্মীরা এই ঘটনা ঘটিয়েছে। বর্তমানে মামলাটি প্রাথমিক তদন্ত পর্যায়ে আছে।

উভয় পক্ষের বক্তব্য শেষে আদালত মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিনের আবেদন নামঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর ঢাকার কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবনে ভাঙচুরের মামলায় ২৯ অক্টোবর মির্জা ফখরুলকে গ্রেপ্তার দেখায় পুলিশ। ওই দিন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মির্জা ফখরুলকে হাজির করা হলে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জামিনজামিন আবেদনজামিন আবেদন নামঞ্জুরমির্জা ফখরুল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

৩৪ দেশকে নির্বাচন পর্যবেক্ষণের আমন্ত্রণ জানিয়েছে ইসি

পরবর্তী

আদালত অবমাননা: বিএনপি নেতা হাবিবের পাঁচ মাসের কারাদণ্ড

পরবর্তী
বিচারক হাবিবের ছবি, আদালত অবমাননা মামলার প্রসঙ্গে. Channel i News - চ্যানেল আই নিউজ

আদালত অবমাননা: বিএনপি নেতা হাবিবের পাঁচ মাসের কারাদণ্ড

ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মা স্টেডিয়ামে মুখোমুখি।. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিতকে ‘লোভী’ মনে হয়েছে গাভাস্কারের

সর্বশেষ

বিপিএলে বিদেশি ফ্র্যাঞ্চাইজি? বিসিবির ভাবনা জানালেন তামিম

আগস্ট ২০, ২০২৬

চার দিনের বিরতি দিয়ে এশিয়ান গেমসের প্রস্তুতি শুরু বাংলাদেশের

আগস্ট ২০, ২০২৬

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশের মাহমুদুল হাসান আশরাফী

আগস্ট ২০, ২০২৬

আমার মনে হয় না এবছর বিপিএল হবে: তামিম

আগস্ট ২০, ২০২৬

ভালুকায় প্রকৃতি ও জীবন ক্লাবের নতুন কমিটি

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT