চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার আকতার হাবিবের বাবা হাবিবুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার ৩০ আগস্ট বিকেলে এক বিজ্ঞপ্তিতে তিনি শোক প্রকাশ করেন।
এর আগে দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আকতার হাবিবের ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৫৯ বছর।
শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, ‘মরহুম হাবিবুর রহমানের মৃত্যুতে তার পরিবার-পরিজনদের মতো আমিও গভীরভাবে সমব্যাথী। সৎ ও ধার্মিক ব্যক্তি হিসেবে তাকে এলাকার সকলেই সম্মান ও শ্রদ্ধা করতেন। দোয়া করি, মহান রাব্বুল আলামীন যেন তাকে জান্নাত নসীব এবং শোকাহত পরিবারের সদস্যদেরকে ধৈর্য্য ধারণের ক্ষমতা দান করেন।’
বিএনপি মহাসচিব শোকবার্তায় হাবিবুর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।







