রাজনীতি

এবারের ঈদ দুঃখের, মানুষের মনে আনন্দ নেই : মির্জা ফখরুল

মির্জা ফখরুলের সংবাদ সম্মেলনে বিভিন্ন সাংবাদিক ও মিডিয়া কর্মীরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন, চারপাশে সাংবাদিক ও মিডিয়া কর্মীরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঈদ-উল-ফিতর বাংলাদেশের মানুষের কাছে দুঃখের বলে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন: দ্রব্যমূল্য বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ ভালো কাপড় কিংবা খাবার কিনতে পারছে না। তাই দেশের মানুষের মনে আনন্দ নেই।

আজ বৃহস্পতিবার সকালে ঈদুল ফিতর উপলক্ষ্যে রাজধানীর শেরেবাংলা এলাকায় বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জ্ঞাপন ও দোয়া শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, শুধু বিএনপি নয়, পুরো দেশ একটা দুঃসময় পার করছে।  দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় দেশের মানুষ সংগ্রাম করে চলছে, জনগণের আন্দোলন বৃথা যায় না।

সরকার পরিকল্পিতভাবে অর্থনীতি ধ্বংস করেছে উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগ দেউলিয়া রাজনৈতিক দলে পরিণত হয়েছে। আমরা দেশের মানুষের গণতন্ত্রের অধিকার, ভোটের অধিকার প্রতিষ্ঠা করেই ছাড়ব।

বর্তমান সরকারকে না সরিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যাবে না মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, দেশকে পরনির্ভরশীল করার ম্যান্ডেট দিয়েই এ সরকার ক্ষমতায় এসেছে। এরই অংশ হিসেবে পরিকল্পিতভাবে বিডিআর বিদ্রোহ ঘটানো হয়েছে।

খালেদা জিয়া জুলুমের শিকার মন্তব্য করে তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সরকারের রোষানলের শিকার। তাকে বন্দি করে রাখা হয়েছে। কঠিন দুঃসময় পার করছে বিএনপি।

বিষয়:ঈদ-উল-ফিতরবিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…